বিজয় থালাপাথিকে চটি ছুড়ে মারার ঘটনায় মামলা দায়ের ফ্যান ক্লাবের

অবশেষে ৪ জানুয়ারি বিজয় মক্কাল আইয়াক্কাম আপানু, দক্ষিণ চেন্নাই জেলার প্রধান 'লিও' অভিনেতার দিকে চপ্পল ছুঁড়ে মারা ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করার জন্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৩ সালের বছরের শেষেই তামিল ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছিল। মৃত্যু হয়েছে প্রখ্যাত অভিনেতা-রাজনীতিবিদ বিজয়কান্তের। যার মৃত্যুতে শোকের ছায়া গোটা বিনোদন মহলে। DMDK প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়কান্ত। তাঁর মৃত্যুর কথা শোনামাত্রই তামিল মেগাস্টার রজনীকান্ত তাঁর সমস্ত শুটিং ছেড়ে চেন্নাই চলে এসেছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান প্রবীণ অভিনেতা। তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হয়েছিল। তাই মৃত্যুর একদিন পর তাঁকে দাহ করা হয়। মৃত্যুর দিনেই DMDK অফিসে অভিনেতাকে দেখতে ছুটে গিয়েছিলেন তামিল ইন্ডাস্ট্রির সুপারস্টার থালাপথি বিজয়। প্রয়াত অভিনেতার পরিবারের সঙ্গে থালাপথি বিজয়ের কথোপকথনের একাধিক ছবিও ভাইরাল হয়েছিল।

এছাড়াও কয়েকটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, বিজয়কে দেখতে স্বাভাবিকভাবেই সেখানে ভক্তদের ভিড় জমেছিল। কিন্তু ভিড়ের মাঝে কেউ একজন বিজয়কে তাক করে চপ্পল ছুঁড়ে মারে। অভিনেতার গা পর্যন্ত চপ্পলটি যাওয়ার আগেই তাঁর দেহরক্ষীরা ধরে ফেলে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্রই রীতিমতো সমালোচনার ঝড় বয়ে যায়। অবশেষে ৪ জানুয়ারি দক্ষিণী সুপারস্টারের ফ্যান ক্লাব ‘বিজয় মক্কাল আইয়াক্কাম’ এর পক্ষ থেকে চপ্পল ছুঁড়ে মারা ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করার জন্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে।

গত ২৮ ডিসেম্বর বিজয়কান্তের শেষকৃত্যে এসে বিজয় রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। শেষ শ্রদ্ধা নিবেদনের পর বিজয় যখন গাড়িতে উঠতে যাবেন, তখনই উত্তেজিত ভক্তদের ভিড়ের মধ্যে থেকে কোনও অজ্ঞাত ব্যক্তি অভিনেতাকে চপ্পল ছুঁড়ে মারেন। বিজয় মক্কাল আইয়াক্কাম আপানু প্রধানের থেকে পুলিশের কাছে দায়ের করা অভিযোগে বলা হয়েছে যে, একজন ব্যক্তি অভিনেতার দিকে চপ্পল ছুঁড়েছে। বিষয়টি অভিনেতার ভক্তদের ভীষণ বিরক্ত করেছে। তাই ওই ব্যক্তিকে খুঁজে বের করার জন্যে পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে। বিজয়কান্তের মৃত্যুতে শোকস্তব্ধ বিজয় জানিয়েছিলেন যে, বিজয়কান্তের জন্যই তিনি চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হতে পেরেছেন। বিজয়কান্ত ও থালাপথি বিজয়ের বাবা এস এ চন্দ্রশেখর অনেকগুলি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। এরপর তিনিই বিজয়ের ছবিতে বিজয়কান্তকে অভিনয় করতে অনুরোধ করেছিলেন। তাই বিজয়ের তামিল ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে বিজয়কান্তের অনেক অবদান ছিল। ২৯ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হয়েছে বিজয়কান্তকে।

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম