শুটিং শুরুর আগেই ‘ডন ৩’ থেকে বেরিয়ে গেলেন বিক্রান্ত ম্যাসি, খলনায়ক তবে কে?

এখন শোনা যাচ্ছে, ছবি থেকে বেরিয়ে গিয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসিও। ছবিতে খলনায়ক হওয়ার কথা ছিল অভিনেতার। এবার তিনিও বেরিয়ে গেলেন ছবি থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘোষণার পর থেকেই ‘ডন ৩’ নিয়ে একের পর এক সমস্যায় পড়েছেন নির্মাতারা। প্রথমে শাহরুখ খানের জুতোতে রণবীর সিংহের পা রাখা নিয়ে আপত্তি জানিয়েছে ভক্তরা। এরপর ছবির নায়িকা হিসেবে ঘোষিত অভিনেত্রী কিয়ারা আডভানিও প্রেগনেন্ট হওয়ার কারণে ছবি থেকে বাদ পড়েন। পরে কৃতি স্যাননকে ছবিতে নেওয়ার একটি ইঙ্গিত দেওয়া হয়। এখন শোনা যাচ্ছে, ছবি থেকে বেরিয়ে গিয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসিও। ছবিতে খলনায়ক হওয়ার কথা ছিল অভিনেতার। এবার তিনিও বেরিয়ে গেলেন ছবি থেকে। যদিও বেশ কিছুদিন ধরেই বিভিন্ন কারণে ছবির শুটিং স্থগিত করা হচ্ছিল। একটি প্রতিবেদন অনুসারে, বিক্রান্ত ম্যাসি হঠাৎ করেই ‘ডন ৩’ ছবিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যা শুটিং শুরুর আগেই নির্মাতাদের জন্যে জোর ধাক্কা। কেননা আবারও নতুন খলনায়ককে খুঁজতে হবে নির্মাতাদের। ইতিমধ্যেই তাঁরা নতুন খলনায়ক খুঁজতে শুরু করে দিয়েছেন। জানা গিয়েছে যে, নির্মাতারা আদিত্য রায় কাপুর অথবা দক্ষিণ অভিনেতা বিজয় দেবেরকোন্ডা কে ‘ডন ৩’-এর খলনায়ক হিসেবে বেছে নিতে পারেন।

সূত্র জানিয়েছে, ‘ডন ৩- তে নতুন প্রাণশক্তি আনার জন্য বিক্রান্ত ম্যাসিকে কাস্ট করা হয়েছিল। কিন্তু তিনি হঠাৎ করেই ছবিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ছবিতে তাঁর চরিত্রটি ছিল একজন প্রতারকের, যে মানুষকে তাঁর কথার জালে আটকে রাখে। এর জন্য, তাঁকে একটি চমকপ্রদ পরিবর্তন আনতে হত। এছাড়াও রণবীরের সঙ্গে অ্যাকশন দৃশ্যও ছিল তাঁর। কিন্তু এখন তাঁর সিদ্ধান্ত প্রযোজকদের কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে। এখন দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা কিংবা আদিত্য রায় কাপুরকে ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে। নির্মাতারা এই চরিত্রের জন্য উভয় অভিনেতার সঙ্গেও কথা বলেছেন। তবে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।’

‘ডন ৩’-এর শুটিং ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হবে। বর্তমানে, রণবীর সিংই একমাত্র অভিনেতা যার ‘ডন’-এর জন্য কাস্টিং চূড়ান্ত। অন্যদিকে কিয়ারার জায়গায় কৃতি শ্যাননকে কাস্ট করা হয়েছে।

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন