চিনের ২০,০০০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বিক্রান্ত ম্যাসির ’12th Fail’

গতবছর মুক্তিপ্রাপ্ত এই ছবিটি এখনও দেশবাসীর মনে তাজা। IPS অফিসার মনোজ শর্মার জীবনী অবলম্বনে নির্মিত এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন বিক্রান্ত ম্যাসি এবং মেধা শঙ্কর।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণের পাশাপাশি বলিউডের চলচ্চিত্রগুলিও আন্তর্জাতিকস্তরে ব্যপক সুনাম অর্জন করছে। যেমন, দক্ষিণের কিংবদন্তি পরিচালক এসএস রাজামৌলির RRR-এখনও জার্মানের প্রেক্ষাগৃহ গুলিতে রমরমিয়ে ব্যবসা করছে। এবার শোনা যাচ্ছে, খুব শীঘ্রই চিনে মুক্তি পেতে চলেছে বিক্রান্ত ম্যাসির ’12th Fail’। গতবছর মুক্তিপ্রাপ্ত এই ছবিটি এখনও দেশবাসীর মনে তাজা। IPS অফিসার মনোজ শর্মার জীবনী অবলম্বনে নির্মিত এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন বিক্রান্ত ম্যাসি এবং মেধা শঙ্কর।

কীভাবে একজন ছাত্র উচ্চমাধ্যমিক ফেল করে বিভিন্ন ব্যর্থতা কাটিয়ে IPS অফিসার হয়ে উঠলেন মনোজ শর্মা, সেটাই এই ছবির মূল উপজীব্য। ছবিটি দুর্দান্ত অনুপ্রেরণা মূলক একটি ছবি। যাই হোক, এবার এই ছবি দেশ পেরিয়ে বিদেশে রাজত্ব করতে চলেছে। একটি সাক্ষাৎকারে বিক্রান্ত ম্যাসি নিজেই সুখবরটি শেয়ার করলেন। তাঁর কথায়, নির্মাতারা কিছুদিন ধরে ছবিটিকে চীনে মুক্তি দেওয়ার জন্য কাজ করছিলেন। ছবিটি চিনে ২০,০০০ টিরও বেশি স্ক্রিনে মুক্তি পাবে। চিনে হিন্দি বা ভারতীয় সিনেমার ব্যাপক চাহিদা। 12 fail ভারতে মাত্র ৬০০ তি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। সেই তুলনায় ছিনে ২০,০০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে দুর্দান্ত রেকর্ড জয় করল ১২ ফেইল।

বিধু বিনোদ চোপড়ার সহ-প্রযোজিত ও পরিচালিত ‘১২ ফেল’ সমালোচক এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। ছবিটি গত সপ্তাহে প্রেক্ষাগৃহে ২৫ সপ্তাহ পূর্ণ করেছে। তবে ছবির প্রচারে বিক্রান্ত ম্যাসি চিনে যাবেন কিনা তা নিশ্চিত নন। ফিল্মটি একই নামের একটি ২০১৯ বইয়ের উপর ভিত্তি করে তৈরি, যা আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার প্রাথমিক জীবন এবং সংগ্রামকে চিত্রিত করেছে। এর আগে ‘দঙ্গল’ ছবির প্রচারে চিনে গিয়েছিলেন আমির খান।

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির