কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ‘শোলে’র একাধিক দৃশ্য, কুকুরের সামনে নাচলেন বাসন্তী

যেখানে দেখা যাচ্ছে, শোলের বিখ্যাত চরিত্র ঠাকুরের হাত কামড়ানোর বদলে তাঁকে জড়িয়ে ধরছেন গব্বর সিং। আর বাসন্তী কুকুরের সামনে নাচছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান যুগ কৃত্রিম বুদ্ধিমত্তার। AI-এর দাপটে মূহুর্তেই সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। সঙ্গে বানানো যাচ্ছে আজব-গজব একাধিক ছবি। বিশেষ করে, বিনোদন শিল্পেও ব্যাপক হারে AI ব্যবহৃত হচ্ছে, কখনও মৃত তারকাদের AI ফিরিয়ে আনছে, আবার কখনও তাঁদের কন্ঠও ভাইরাল হচ্ছে। এমনকী AI নতুন প্রজন্মের গায়কদের কন্ঠেও বসিয়ে দিচ্ছে পুরোনো দিনের গায়ক দের কন্ঠ। আর AI-এর দরুণ প্রয়াত তারকারা ফিরে আসছেন। সুতরাং AI প্রতিনিয়ত সকল অসাধ্য সাধন করে চলেছে। তবে এবার AI-এর যাদুতে বদলে গেল আইকনিক ছবি ‘শোলে’র একাধিক দৃশ্য। আইকনিক অভিনেতা ধর্মেন্দ্র, মেগাস্টার অমিতাভ বচ্চন, হেমা মালিনী, জয়া বচ্চন, আমজাদ আলি খান সমন্বিত শোলে-বলিউডের অন্যতম আইকনিক চলচ্চিত্র।

১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত শোলে, আজও সিনেপ্রেমীদের কাছে আইকনিক। ছবির প্রত্যেকটা অভিনেতার অভিনয় আজও দর্শকদের চোখে তাজা। ছবির খলনায়ক ছিলেন প্রয়াত অভিনেতা আমজাদ খান। ছবির আইকনিক চরিত্রের মধ্যে অন্যতম জয়-বীরু অমিতাভ ধর্মেন্দ্রর বন্ধুত্ব। এছাড়াও ধর্মেন্দ্রর নায়িকা হেমা মালিনী অভিনয় করেছিলেন বাসন্তী চরিত্রে। এবার ছবির একাধিক দৃশ্য নতুন করে বানাল AI। যা কিনা কল্পনার বাইরে। আর AI-তে তৈরি শোলের ভিডিওটি শেয়ার করলেন বিখ্যাত পরিচালক রাম গোপাল ভার্মা। যিনি সোশ্যাল মিডিয়াতে সর্বদা সক্রিয়। তিনি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় মজার পোস্টগুলি ভাগ করে নেন।

এবার তিনি ভারতীয় সিনেমার কাল্ট-ক্লাসিক ফিল্ম ‘শোলে’-এর একটি এআই সংস্করণ ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন, যা দেখার পরে নেটপাড়ায় হাসির ফোয়ারা উঠেছে। এই ভিডিওটি দেখার পরে, যখন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রচুর মজার মন্তব্য করছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ, রাম গোপাল ভার্মা আইকনিক ভারতীয় ছবি ‘শোলে’-এর দৃশ্য নিয়ে তৈরি একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, শোলের বিখ্যাত চরিত্র ঠাকুরের হাত কামড়ানোর বদলে তাঁকে জড়িয়ে ধরছেন গব্বর সিং। আর বাসন্তী কুকুরের সামনে নাচছেন। এআই সংস্করণে জয় এবং বীরুকেও খুব মজার স্টাইলে দেখানো হয়েছে। আর শোলের এসব দৃশ্যগুলি ভক্তদের একেবারে অকল্পনীয়। ভিডিওটিতে ভক্তরাও মজার মজার মন্তব্য করছেন। কেউ বলেছেন ‘এআই শোলে’ আবার কেউ বলেছেন ‘এআই কি আগ’। এদিকে ২০০৭ সালে রাম গোপাল ভার্মা ‘শোলে’র রিমেক করেছিলেন।

 

এর শিরোনাম ছিল ‘আরজিভি কি আগ’। এই রিমেকে অমিতাভ বচ্চনের পাশাপাশি মালয়ালম সিনেমার আইকনিক অভিনেতা মোহনলালও অভিনয় করেছিলেন। ছবিতে আরও কাজ করেছিলেন অজয় ​​দেবগন, প্রশান্ত রাজ সচদেব ও সুস্মিতা সেন। ঊর্মিলা মাতুন্ডকর এবং অভিষেক বচ্চন। তবে ছবিটি সমালোচক এবং জনসাধারণের কাছ থেকে অনেক নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল। আর চলচ্চিত্রটি ২০০৭ সালের সবচেয়ে বড় ফ্লপ চলচ্চিত্র ছিল। অমিতাভ বচ্চন নিজেই কয়েক বছর পর একটি সাক্ষাত্কারে স্বীকার করেছিলেন যে এই ছবিটি করা তাঁর একটি ‘ভুল’ ছিল।

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট