বিয়ের বয়স হয়নি ‘কুম্ভের ভাইরাল গার্ল’ মোনালিসার, স্বামী ফরমানের বিরুদ্ধে FIR দায়ের

এখনও বিয়ের বয়স হয়নি মহাকুম্ভের 'ভাইরাল গার্ল' মোনালিসার। তাঁর বয়স মাত্র ১৬ বছর। বয়স কমিয়ে তাঁকে বিয়ে করেছেন প্রেমিক ফরমান খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনও বিয়ের বয়স হয়নি মহাকুম্ভের ‘ভাইরাল গার্ল’ মোনালিসার। তাঁর বয়স মাত্র ১৬ বছর। বয়স কমিয়ে তাঁকে বিয়ে করেছেন প্রেমিক ফরমান খান। অবশেষে ফরমানের বিরুদ্ধে মধ্যপ্রদেশের মহেশ্বর থানায় একটি FIR দায়ের করা হয়েছে। মার্চে মুসলিম প্রেমিককে বিয়ে করেছেন ‘মহাকুম্ভে’ ভাইরাল হওয়া মোনালিসা ভোঁসলে। যিনি ২০২৫ সালে প্রয়াগরাজ মহাকুম্ভে মালা বেচতে গিয়ে ভাইরাল হয়েছিলেন। ব্যতিক্রমী তাঁর চোখ, মুখের গড়ন এবং শ্যামবর্ণ চেহারা সহজেই তাঁকে আলোচনায় টেনে আনে। যার ফলে বলিউড থেকেও ডাক পান তিনি। প্রখ্যাত পরিচালক সনোজ মিশ্রের হাত ধরে বলিউডে অভিনয় যাত্রা শুরু করেন। তাঁর ছবি ‘দ্য মণিপুর ডায়েরি’-তে চুক্তিবদ্ধ হন।কিন্তু কেরিয়ারের তোয়াক্কা না করেই মুসলিম প্রেমিক ফরমানকে বিয়ে করে নিয়েছেন তিনি। যা কিনা তাঁকে নতুন করে সমস্যায় ফেলেছে। তাঁর পরিবার মেনে নেয়নি তাঁদের বিয়ে। সেই কারণে কেরলের একটি মন্দিরে পুলিশের উপস্থিতিতে প্রেমিক ফরমান খানকে বিয়ে করেন মোনালিসা। তখন থেকেই জল্পনা বিয়ের জন্যে উপযুক্ত বয়স হয়নি মোনালিসার।

সেই কারণে দিন কয়েক আগেই মোনালিসা ও ফরমানকে একটি নোটিশ পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এমনকী জাতীয় তফসিলি উপজাতি কমিশন (NCST) দাবি করেছিল যে, মোনালিসা একজন নাবালিকা। অবশেষে তাঁরা তদন্তে জানিয়েছে যে, মোনালিসার বয়স ১৬ বছর। তাই বিয়ের বয়স এখনও তাঁর হয়নি। এরপরেই মধ্যপ্রদেশের খারগোন জেলার মহেশ্বর থানায় মোনালিসার স্বামী ফরমানের বিরুদ্ধে পকসো আইনের অধীনে একটি এফআইআর দায়ের করা হয়েছে। মোনালিসাকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি পারধি আদিবাসী সম্প্রদায়ের একজন নাবালিকা। প্রতিবেদন অনুসারে, এনসিএসটি দল একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালিয়েছে। মহেশ্বরের সরকারি মেডিকেল হাসপাতালের নথি পরীক্ষা করা হয়েছে। যেখানে জানানো হয়েছে যে, মোনালিসা ২০০৯ সালের ৩০ ডিসেম্বর বিকেল ৫:৫০ মিনিটে জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং, বিয়ের সময়ে (১১ মার্চ, ২০২৬) তাঁর বয়স হয়েছিল ১৬ বছর।

এদিকে কেরলের তিরুঅনন্তপুরমের পুভারের আরুমানুর মন্দিরেও তদন্ত শুরু হয়েছে, যেখানে মোনালিসা ও ফরমান বিয়ে করেছিলেন। মন্দির প্রশাসন নিশ্চিত করেছে যে, তাঁদের আধার কার্ডে উল্লিখিত বয়সের মানদণ্ডেই বিয়েটি হয়েছিল। কেরলের পুভার গ্রামের গ্রাম পঞ্চায়েত অফিসে বিয়েটি নিবন্ধিত হয়েছিল। কিন্তু এবার বয়স কমিয়ে মোনালিসাকে বিয়ে করার জন্যে ফরমানের বিরুদ্ধে মধ্যপ্রদেশের মহেশ্বর থানায় ফরমানের একটি এফআইআর দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, তদন্তের ফলাফলের ভিত্তিতে পুলিশ মোনালিসার আদিবাসী পরিচয়ের কারণে তাঁর বিরুদ্ধে পকসো আইন, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং এসসি/এসটি (অত্যাচার প্রতিরোধ) আইনসহ একাধিক ধারায় মামলায় দায়ের করেছে। তবে এই বিষয়ে ফরমান বা মোনালিসা কেউই পুরো পরিস্থিতি সম্পর্কে কিছু জানায়নি। এর আগে, একটি সংবাদ সম্মেলনে মোনালিসা দাবি করেছিলেন যে, একটি সিনেমার শুটিংয়ের সময় ফরমানের সঙ্গে তাঁর প্রেম হয়। তাঁর পরিবার তাঁকে অন্য কারও সঙ্গে বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল, আর তাই তিনি ও ফরমান বিয়ে করার সিদ্ধান্ত নেন। এর আগে তাঁরা দুজনেই মোনালিসার নাবালিকা হওয়ার দাবি অস্বীকার করেছেন।

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের