বাবার কোলে শান্তিতে ঘুমাচ্ছে ছোট্ট রাহা, অবশেষে প্রকাশ্যে এল রণবীর-আলিয়ার মেয়ের মুখ

ই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্রই ভক্তরা রাহাকে ছোট্ট পুতুলের মতো অভিহিত করেছেন, এবং তাঁকে তার মায়ের মতো দেখাচ্ছে বলেও জানিয়েছেন। এই ছবিতে রাহাকে বোতাম হিসেবে কিউট লাগছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! অবশেষে প্রকাশ্যে চলেই এল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের কন্যা রাহার মুখ। বর্তমানে ইন্টারনেট, মিডিয়ার চাপে সেলিব্রিটিরা তাঁদের প্রাইভেসি জন্যে প্রতিনিয়ত নানারকমের পন্থা অবলম্বন করছেন। কিন্তু ভক্তদের চোখ কখনই কিছু এড়িয়ে যায়না। তাইতো বর্তমানে ট্রেন্ডিং তাঁদের সন্তানদের মুখ না দেখানো! হ্যাঁ, ২ বছর হয়ে যাওয়ার পরেও ভামিকার মুখ সামনে আনেন নি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। এছাড়াও রণবীর-আলিয়ার মেয়ের ১ বছর হয়ে যাওয়া সত্ত্বেও মেয়েকে বিশ্বের সঙ্গে পরিচয় করাননি রাহার বাবা-মা। এই তালিকায় রয়েছেন সোনম কাপুরও।যদিও কিছু বছর আগে পর্যন্তও এই বিষয়টি ছিল না। কারণ শাহরুখ, কাজল, আমির, তাঁদের সন্তান দের আড়ালে-আবডালে নয়, বরং সকলের সামনেই মানুষ করেছেন।

কিন্তু বর্তমানে যুগটা চলে গিয়েছে পুরোপুরি ডিজিটাল মিডিয়ার হাতে। তাই একপ্রকার ভাইরালের হাত থেকে বাঁচতেই সন্তানদের মুখ কিছু বছর আড়ালেই রাখেন তাঁরা। ২০২২ সালের ১৪ এপ্রিল ৫ বছর প্রেম করার পর গাঁটছড়া বাঁধেন রণলিয়া। বিয়ের দু মাসের মধ্যেই মা হওয়ার খবর দেন আলিয়া, এরপর ২০২২ সালের ৬ নভেম্বর কন্যা রাহার জন্ম দেন আলিয়া। এরপর কেটে গিয়েছে ১ বছর। মেয়ের জন্মদিনে তাঁর শুধুমাত্র হাত-পায়ের ছবি প্রকাশ্যে এনেছিলেন আলিয়া। এবার পুরোপুরি মেয়ের মুখ ভাইরাল হল, তবে না আলিয়া কোনও রকম ছবি পোস্ট করেননি। আলিয়া এবং রণবীর মেয়ের বিষয়ে যথেষ্ট গোপনীয়তা বজায় রেখেছেন। তাই মেয়ে রাহার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেননি। কিন্তু রাহার এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আলিয়া ও রণবীরের ভক্তরা। অবশেষে একটি ইনস্টাগ্রাম পেজ থেকে রাহার সর্বশেষ ছবি ভাইরাল হল। Animal-এর দুর্দান্ত সাফল্যের পর এখন কিছুদিন অভিনয় থেকে বিরতি নেবেন বলেই জানিয়েছেন রণবীর। আপাততঃ পিতৃত্ব উপভোগ করছেন তিনি। সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে দেখা গেল, রাহা তা বাবা বাহুতে শান্তিতে ঘুমাচ্ছে।

এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্রই ভক্তরা রাহাকে ছোট্ট পুতুলের মতো অভিহিত করেছেন, এবং তাঁকে তার মায়ের মতো দেখাচ্ছে বলেও জানিয়েছেন। এই ছবিতে রাহাকে বোতাম হিসেবে কিউট লাগছে। তবে ছবিটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে কিছু নেটিজেনরা রাহার ছবি শেয়ারের জন্য ইনস্টাগ্রাম ব্যবহারকারীকে নিন্দা জানিয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটা খুবই হাস্যকর। তারা গোপনীয়তা চেয়েছিল। কেন আমরা তাদের এটি থাকতে দিতে পারি না!!’ এদিকে কাজের ফ্রন্টে, আলিয়াকে শেষবার রণবীর সিংয়ের সঙ্গে করণ জোহরের রকি অর রানি কি প্রেম কাহানিতে দেখা গিয়েছিল। শীঘ্রই তাঁকে দেখা যাবে ভাসান বালার জিগরা ছবিতে। যদিও, রণবীর বর্তমানে তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত অ্যানিমাল-এর সাফল্য উপভোগ করছেন। এই ছবিতে আরও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রশ্মিকা মান্দান্না, তৃপ্তি দিমরি, ববি দেওল এবং অনিল কাপুর। তার কিটিতে ব্রহ্মাস্ত্র পার্ট 2 এবং রামায়ণও রয়েছে।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের