লন্ডন নয়, দেশেই পাকাপাকি বসবাস! আলিবাগে ৩৭ কোটি দিয়ে বিশাল জমি কিনলেন বিরাট-অনুষ্কা

জানা গিয়েছে, রায়গড় জেলার জিরাদ গ্রামে ৫.১৯ একরেরও বেশি পরিমাপের জমি ক্রয় করেছেন তারকা জুটি। যার দাম মোট ৩৭.৮৬ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের সম্পত্তির শেষ নেই, কখন কী কিনছেন, কখন কী বেচছেন, তার ইয়ত্তা নেই। পাক্কা ব্যবসায়ী, তারা জানেন কখন কোন পুরোনো আবাসন বেচলে বিপুল লাভ করা যাবে। ইতিমধ্যেই এমন চিন্তাভাবনার পরিচয় দিয়েছেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার-সহ বলিউডের একাধিক তারকা। সেই টাকা দিয়ে নতুন নতুন সম্পত্তি ক্রয়ও করছেন তাঁরা। এবার সৈকত শহর আলিবাগে সমুদ্রমুখী একটি বিশাল জমি কিনলেন দেশের পাওয়ারফুল জুটি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। জানা গিয়েছে, রায়গড় জেলার জিরাদ গ্রামে ৫.১৯ একরেরও বেশি পরিমাপের জমি ক্রয় করেছেন তারকা জুটি। যার দাম মোট ৩৭.৮৬ কোটি টাকা। এটি এই উপকূলীয় শহরে তাঁদের ক্রয় করা দ্বিতীয় জমি। ২০২২ সালে, ভারতীয় ব্যাটসম্যান এবং বলিউড নায়িকা তাঁদের ফার্মহাউস তৈরির জন্য এখানে প্রায় ৮ একর জমি কিনেছিলেন।

রিয়েলটি ডেটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম সিআরই ম্যাট্রিক্সের মাধ্যমে অ্যাক্সেস করা নথি অনুসারে, তাঁরা এই লেনদেনটি মঙ্গলবার করেছেন। এবং প্রায় ২.২৭ কোটি টাকার স্ট্যাম্প শুল্ক প্রদান করেছেন। দম্পতির অধিগ্রহণ করা, এই জমির দুটি প্লটের মধ্যে একটির পরিমাপ প্রায় ৩.৬ একর এবং দ্বিতীয়টি ১.৫৫ একর। তবে বহুদিন ধরেই সন্তানদের নিয়ে লন্ডনে বসবাস করছেন বিরাট ও অনুষ্কা। অনুষ্কাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ২০১৮ সালে জিরোতে। এরপরেই বলিউড থেকে দূরত্ব বাড়ান তিনি। তাঁর শেষ শুটিং ‘চাকদা এক্সপ্রেস’ এখনও মুক্তির অপেক্ষায়। কিন্তু আদেউ ছবিটি মুক্তি পাবে কিনা, তা জানা নেই। তবে বিরাটকে বিয়ে এবং দুই সন্তানের মা হওয়ার পর থেকেই অভিনয়কে বিদায় জানিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ ‘তু মেরি ম্যায় তেরা…’ ব্যর্থতার মাশুল, পারিশ্রমিকের টাকা ফেরৎ দিলেন কার্তিক

মাঝে শোনা গিয়েছিল, অনুষ্কা এবং বিরাট আর এ দেশে ফিরবেন না, অবসরের পর বিদেশেই পাকাপাকিভাবে বসবাস করবেন। কিন্তু আলিবাগে পরপর তাঁদের জমি কেনার বিষয়টি ভক্তদের স্বস্তি দিয়েছে। ভক্তরা কল্পনা করছেন, অবসরের পর ভারতেই থাকবেন তারকা দম্পতি। দেশ ছেড়ে কোথাও যাবেন না তাঁরা। জানা যাচ্ছে, বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা যৌথভাবে রায়গড় জেলার আলিবাগে ৩৭.৮৬ কোটি টাকায় জমিটি কিনেছেন। জমির পরিমাণ ২১,০১০ বর্গমিটার। বিক্রেতা হলেন সোনালি অমিত রাজপুত, অন্যদিকে সামিরা ল্যান্ড অ্যাসেটস প্রাইভেট নিশ্চিতকারী পক্ষ। এটি তাঁদের দ্বিতীয় বাড়ি হবে। উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং এই অঞ্চলে ক্রমবর্ধমান প্রিমিয়াম আবাসিক উন্নয়নের কারণে এই এলাকাটি সেলিব্রিটিদের অন্যতম আকর্ষণীয় জায়গা।

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের