প্রয়াত বৈজয়ন্তীমালা! মায়ের মৃত্যুর খবর রটতেই চটে লাল কিংবদন্তি অভিনেত্রীর ছেলে

কিংবদন্তি ভরতনাট্যম আইকন "একদম সুস্থ আছেন"। পাশাপাশি ভক্তদের মিথ্যা খবর ছড়াতে নিষেধ করেছেন। দয়া করে সংবাদের উৎস যাচাই করার পরামর্শ দিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মারা গিয়েছেন কিংবদন্তি অভিনেত্রী বৈজয়ন্তীমালা, হ্যাঁ সকাল থেকে এমন খবরই রটে বেড়াচ্ছে চারিদিকে। স্বর্ণালী বলিউডের প্রথম সারির অভিনেত্রী বৈজয়ন্তী মালা। আশা পারেখ, শর্মিলা ঠাকুর, মুমতাজ, সায়রা বানু সমসাময়িক নায়িকা তিনি। বলিউডকে দিয়েছেন অসংখ্য ব্লকবাস্টার চলচ্চিত্র। শুধু অভিনয় নয়, নাচেও তিনি দুর্দান্ত, বিশেষ করে ক্ল্যাসিক্যাল ডান্সার হিসেবে তাঁর কৃতিত্ব অমলীন। শুক্রবার সকাল থেকেই প্রবীণ অভিনেত্রীর মৃত্যুর খবর ভাইরাল হচ্ছে। যা শুনে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। কিন্তু জানিয়ে রাখি, কিংবদন্তি অভিনেত্রী বৈজয়ন্তীমালার মৃত্যুর খবরটি সম্পূর্ণভাবেই ভুয়ো। অভিনেত্রী ছেলে কিছুক্ষন আগে তাঁর মায়ের স্বাস্থ্য সম্পর্কে একটি আপডেট দিয়েছেন।

তিনি একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সমস্ত গুজবের অবসান ঘটিয়েছেন। জানিয়েছেন, কিংবদন্তি ভরতনাট্যম আইকন “একদম সুস্থ আছেন”। পাশাপাশি ভক্তদের মিথ্যা খবর ছড়াতে নিষেধ করেছেন। দয়া করে সংবাদের উৎস যাচাই করার পরামর্শ দিয়েছেন তিনি। তবে বৈজয়ন্তীমালার মৃত্যুর গুজব এই প্রথম ইন্টারনেটে ভাইরাল হয়নি। এর আগেও বহুবার এমন খবর রটেছে। বৈজয়ন্তীমালা, বর্তমানে ৯১ বছর বয়সে পদার্পণ করেছেন। এ বছরের শুরুতে চেন্নাইতে তাঁর একটি ভরতনাট্যম পরিবেশনের ভিডিও ভাইরাল হয়েছিল। যা ভক্তদের রীতিমতো অবিশ্বাস্য করে তুলেছিল। এ বয়সেও এ বয়সেও তাঁর যাদুকরী নৃত্যকলা, চরম এনার্জি সকলকে মুগ্ধ করেছে।

মাত্র ১৬ বছর বয়সেই অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন বৈজয়ন্তীমালা। তিনি তাঁর সময়ে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন। তাকে ভারতীয় চলচ্চিত্রের “প্রথম মহিলা সুপারস্টার” হিসেবেও বিবেচনা করা হয়। তবে ১৯৭০ সালে তার ছবি “গানওয়ার” মুক্তির পর তিনি অভিনয় থেকে অবসর নেন। ১৯৬৮ সালে, ভারত সরকার তাঁকে চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করেছিল। ২০২৪ সালে, ভারত সরকার তাকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত করা হয়।

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া