‘শুধু মজার জন্যে সিনেমা দেখুন…’, ‘ধুরন্ধর ২’-এ নোটবন্দির দৃশ্য নিয়ে আপত্তি বিশাল দাদলানির

ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০১৬ সালের নোটবন্দী ঘোষণাকে 'অপারেশন গ্রিন লিফ' নামের একটি গোপন অভিযান হিসেবে দেখানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বব্যাপী বক্সঅফিসে ঝড় তুলছে রণবীর সিংহের ‘ধুরন্ধর ২’। মাত্র ৩ দিনেই ৫০০ কোটি টাকা কামিয়ে ফেলেছে এই ছবি। ছবির কাহিনী, প্রতিটি তারকার অভিনয়, সবেতেই মুগ্ধ দর্শকরা। তবে ছবি মুক্তির আগে ২১ টি বিতর্কিত দৃশ্যে কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড। কিন্তু তাও ছবি নিয়ে বিতর্ক থামছেই না। ছবিতে একটি নোটবন্দির দৃশ্য রয়েছে। এবার সেই নিয়েই পরোক্ষভাবে ‘ধুরন্ধর ২’ নির্মাতাদের কটাক্ষ করলেন গায়ক-সুরকার বিশাল দাদলানি। আদিত্য ধর পরিচালিত ছবিটি বক্সঅফিসে দারুণ সাফল্য পেলেও ছবি নিয়ে একের পর এক বিতর্কের সৃষ্টি হচ্ছে। কেউ কেউ রণবীরের অভিনয়ের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ ছবিটিকে ‘প্রোপাগান্ডা’ বলে আখ্যা দিচ্ছেন। শনিবার (২১ মার্চ) ছবিটি নিয়ে ইনস্টাগ্রামে দুটি স্টোরি শেয়ার করেছিলেন বিশাল দাদলানি।

ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০১৬ সালের নোটবন্দী ঘোষণাকে ‘অপারেশন গ্রিন লিফ’ নামের একটি গোপন অভিযান হিসেবে দেখানো হয়েছে। তাতেই আপত্তি প্রকাশ করে সরাসরি চলচ্চিত্রটির নাম উল্লেখ না করে বিশাল একটি বিবৃতি জানিয়েছেন, ‘নগদ টাকা ফেরতের উচ্চ হার ব্যাপক বিশ্লেষণের জন্ম দিয়েছে। উদ্দেশ্য অনুযায়ী এই পদক্ষেপটি অর্থনীতি থেকে ‘কালো টাকার’ একটি বড় অংশকে স্থায়ীভাবে নির্মূল করতে ব্যর্থ হয়েছিল। তবে চারদিকে ছড়িয়ে পড়া এইসব বাজে কথা এড়িয়ে এটা মনে রাখা দরকার, একটি চলচ্চিত্র কেবলই বিনোদন। সত্য তো সত্যই, তা যেভাবেই ছড়ানো হোক না কেন। এ সব মিথ্যা কাহিনীকে সত্য দেখিয়ে লাভ নেই।’

তিনি অন্য একটি বিবৃতিতে বলেছেন, ‘২০১৬ সালের নোট বাতিলের পরেও ভারতে সন্ত্রাসী হামলা ও সহিংসতা অব্যাহত ছিল, যার মধ্যে ২০১৯ সালের পুলওয়ামা হামলা এবং সীমান্ত গোলযোগের মতো বড় ঘটনাগুলি রয়েছে। তাই দেশজুড়ে সন্ত্রাসবাদে অর্থায়ন রোধ করার লক্ষ্যে নোটবন্দী অভিযান চালানো হলেও, সামগ্রিক সন্ত্রাসী ঘটনার সংখ্যা এখনও দেশজুড়ে একই রয়ে গিয়েছে।’ যদিও বিশাল সরাসরি ধুরন্ধর ২-এর কথা উল্লেখ করেননি। ‘ধুরন্ধর ২’-ছবিতে রণবীরের চরিত্র হামজা আলি মাজারি, যিনি জাসকিরাত সিংহ রাঙ্গি নামেও পরিচিত, তার যাত্রাপথ অনুসরণ করা হয়েছে। চলচ্চিত্রটি একটি সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার পাশাপাশি তাঁর অতীতকেও তুলে ধরেছে।
ছবিটিতে অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্ত, সারা অর্জুন এবং রাকেশ বেদীও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ১৯ মার্চ মুক্তি পেয়ে ছবিটি ভারতে মাত্র তিন দিনের মধ্যেই ৩০০ কোটি টাকার আয় অতিক্রম করেছে।

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে