ভারতে বিশ্বজয়ের সেলিব্রেশনের পরেই লন্ডন উড়ে গেলেন বিরাট

তারপরে তিনি প্রবেশের গেটে যাচাইকরণ করে সোজা বিমানবন্দরে ঢুকে যান। এদিন সাদা ট্রাউজার্সের সঙ্গে জলপাই সবুজ জ্যাকেটে কোহলিকে দুর্দান্ত দেখাচ্ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ি থেকে ছাড়া অনেকদিন, স্ত্রী-সন্তানদের সঙ্গেও দেখা হয় না অনেকদিন। তাই এক মুহূর্ত সময় অপচয় না করেই ভারতে বিশ্বজয়ের সেলিব্রেশন শেষ করে লন্ডন ছুটলেন ভারতীয় ক্রিকেট দলের রাজা বিরাট কোহলি। গত ২৯ জুন T20 বিশ্বকাপ ক্রিকেট জিতেছে ভারত। দক্ষিণ আফ্রিকাকে এক্কেবারে বোল্ড-আউট করে ১৭ বছর পর T20 বিশ্বকাপের মুকুট উঠছে ভারতের মাথায়। এর জন্যে অবশ্যই ভারতীয় তরুণ ক্রিকেটাররা দাবিদার। যারা ভারতকে বিশ্বজগতে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেল। বিশ্বকাপ শেষে ভারতে ফিরতে পারেননি তাঁরা। বার্বাডোজে হারিকেন বেরিলের দাপটে বন্ধ হয়ে গিয়েছিল বিমান পরিষেবা।

সেখান থেকেই গতকাল বিশ্বকাপ ট্রফি হাতে ভারতে ফিরেছেন রোহিত-বিরাট বাহিনীরা। সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার পরে বিকেলে মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছিল বিশ্বকাপ জয়ীদের সংবর্ধনা সভা। যেখানে উপস্থিত হয়েছিলেন দেশের অর্ধেক ক্রিকেটপ্রেমীরা। তবে তাঁদের চাক্ষুষ করার লোভে অনেক মানুষ পদদলিত হয়েছেন। যাই হোক, এই সেলিব্রেশনের পরপরই লন্ডনে উড়ে গিয়েছেন অনুষ্কা। বাচ্চাদের রেখে বিশ্বকাপ দেখতে পারেননি অনুষ্কা। তাই লন্ডনেই বাচ্চাদের সামলাচ্ছিলেন বিরাট ঘরণী। তাই সেলিব্রেশন শেষেই স্ত্রী, অভিনেত্রী অনুষ্কা শর্মা, সন্তান ভামিকা এবং আকায়ের সঙ্গে দেখা করতে লন্ডনে চলে যান বিরাট। কিছুক্ষণ আগেই মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে কোহলিকে।

 

 

View this post on Instagram

 

A post shared by Pinkvilla (@pinkvilla)

ইনস্টাগ্রামে একটি ভিডিওতে প্রাক্তন অধিনায়ককে বিমানবন্দরের বাইরে নিজের গাড়ি থেকে বের হতে দেখা যায়। তারপরে তিনি প্রবেশের গেটে যাচাইকরণ করে সোজা বিমানবন্দরে ঢুকে যান। এদিন সাদা ট্রাউজার্সের সঙ্গে জলপাই সবুজ জ্যাকেটে কোহলিকে দুর্দান্ত দেখাচ্ছিল। তিনি জ্যাকেটের ভিতরে সাদা টি এবং সানগ্লাস পরেছিলেন। তারকার কাঁধে একটি কালো ব্যাগও ছিল। এদিকে দিল্লিতে পরিবারের সঙ্গেও দেখা করেছেন বিরাট কোহলি। তার পরিবারের সদস্যদের সঙ্গে পোজ দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এদিকে কাজের ফ্রন্টে, অনুষ্কাকে পরবর্তীতে চাকদা এক্সপ্রেসে দেখা যাবে। যেটি ২০১৮ সালের চলচ্চিত্র জিরোর পরে প্রধান ভূমিকায় তার বড় প্রত্যাবর্তনকে চিহ্নিত করবে।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি