ভোটের মুখে শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী মাফিন

ভোটের মুখে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন টলিউড অভিনেত্রী মাফিন চক্রবর্তী, বিকাশনারায়ণ চৌধুরীও

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের মুখে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন টলিউড অভিনেত্রী মাফিন চক্রবর্তী। শুধু তিনি একা নন, ভোটের মুখে ডিগবাজি খেয়ে পদ্ম শিবিরের পতাকা হাতে তুলে নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা বিকাশনারায়ণ চৌধুরীও। শুক্রবার (১০ এপ্রিল) শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে দুজনেই বিজেপিতে যোগ দিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে সংগঠনের হয়ে মূলত প্রচার কর্মসূচিতে তাঁরা যোগ দেবেন বলেই জানিয়েছেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বর্তমানে রাজনীতি এবং চলচ্চিত্র মহল মিলেঝুলে একাকার। ভোট আসলেই তা টের পাওয়া যায়। এই নিয়ে কম মিমও হচ্ছে না, সকলের ধারণা বিনোদনে টিকে থাকতেই রাজনীতিতে হাত মেলাচ্ছে তারকারা।

ইতিমধ্যেই রাজ্যের শাসকদলে টলিউড তারকাদের আনাগোনা বেড়েছে। পাল্লা দিয়ে বাংলার তারকাদের দলে টানতে চাইছেন বিজেপিও।এর আগেও বহু টলিউড তারকা বিজেপিতে যোগ দিয়েছিলেন, যার মধ্যে আছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, পার্ণো মিত্ররা। কিন্তু নির্বাচনে বিজেপি হারতেই তৃণমূলে ‘ঘর ওয়াপসি’ করেন তাঁরা। আসলে তারকারা যেহেতু সাধারণ মানুষের আকর্ষণীয় মুখ, তাই বেশিরভাগ তারকাদেরই প্রচারের মুখ করেন রাজনৈতিক দলগুলি, যাতে খুব কাছাকাছি জনতা জনার্ধনের কাছে পৌঁছতে পারে দলগুলি। যাই হোক এবার ভোটের মুখেই বিজেপিতে যোগ দিলেন মাফিন চক্রবর্তী। টলিপাড়ার খুব পরিচিত মুখ তিনি। টলিউডের প্রায় ২২ টি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি, সদ্য শেষ হয়েছে তাঁর অভিনীত ‘গৃহপ্রবেশ’।

এবার তিনি রাজনৈতিক দরবারে পা রাখলেন। কিন্তু বিকাশনারায়ণ চৌধুরী কে? এদিন তাঁদের দলে যোগদান করিয়ে শুভেন্দু অধিকারী জানান, তৃণমূল প্রতিষ্ঠার সময় বাম অপশাসনের বিরুদ্ধে লড়াই লড়েছিলেন বিকাশনারায়ণ চৌধুরী। ২০০৯ সালের ৮ আগস্ট মঙ্গলকোটে সিপিএমের সঙ্গে সংঘর্ষে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। কয়েকমাস জেলেও ছিলেন। জেলাপরিষদে একাধিকবার জিতেছেন। নানা রাজনৈতিক কর্মকাণ্ডে নেতৃত্বে দিয়েছেন। কয়েকদিন আগে ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছেন। কিন্তু তাঁকে মিথ্যা মামলায় জেলে থাকতে হয়েছিল। সেই সময় দলের কেউ পাশে দাঁড়াননি। সে ক্ষোভ নিয়েই বিকাশনারায়ণ চৌধুরী বিজেপিতে যোগ দিয়েছেন। দুজনেই বিজেপি প্রচার কর্মসূচিতে যোগ দেবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ। তাঁর আগমনে দেশজুড়ে বিজেপির শক্তি বাড়বে বলেই মনে করছেন মোদি-শাহের দল।

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের