‘তোমাকে নিয়ে কিসের গর্ব, কী করেছো বাংলার জন্যে’, কটাক্ষের শিকার মিমি

আমি কি জানতে পারি তুমি বাংলার জন্য ঠিক কী কী করেছো যাতে তোমাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হলো?’

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় তারকাদের কাণ্ড-কারখানা নিয়ে চর্চার শেষ নেই। সব সময়েই চলছে জল্পনা। পয়লা বৈশাখের আগেই হাতের আঙুলে চোট পেয়ে ঘরবন্দি ছিলেন অভিনেত্রী-সংসদ মিমি চক্রবর্তী। আঙুলে পড়েছে একাধিক সেলাই, খেতে হচ্ছে কড়া কড়া ওষুধ। তার মধ্যেই সুন্দর করে সেজেগুজে অ্যাওয়ার্ড আনতে গেলেন মিমি চক্রবর্তী। ইদের রাতে ছবি শেয়ার করে জানালেন, ‘প্রাইড অফ বেঙ্গল’ অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। কিন্তু তাঁকে বাংলার গর্ব বলা যায় কি, কী করেছেন তিনি বাংলার জন্যে? না প্রশ্নটা আমাদের নয়!

নেটপাড়ায় যারা প্রতি মুহূর্তে জল্পনার সৃষ্টি করছে সেই সমস্ত নীতি পুলিশদের। এদিন সাদা সিকোয়েন্সের শাড়িতে, মানানসই মেকআপে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মিমি। এদিন নিজের ইনস্টাগ্রামে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের একাধিক ছবি শেয়ার করে অভিনেত্রী লিখলেন, ‘আমি প্রাইড অফ বেঙ্গল অ্যাওয়ার্ড ২০২৩-এর পেয়ে সম্মানিত বধ করছি। বিশেষ করে অন্যান্য আলোকিত ব্যক্তিদের সঙ্গে এই সম্মান ভাগ করে নিতে পেরে। কৃতজ্ঞ।’ অভিনেত্রীকে ট্রফিটি তুলে দেওয়ার পাশাপাশি তাঁর গলাতেও পরিয়ে দেওয়া হয় উত্তরীয়। ব্যস! এই সকল ছবি নেটপাড়ায় প্রকাশ হওয়া মাত্রই ঝড়ের বেগে ভাইরাল হয়েছেন অভিনেত্রীর সব ছবি।

ধেয়ে এসেছে একাধিক কটাক্ষ। মিমির এই পোস্টের কমেন্ট সেকশনে এক অনুরাগী লিখলেন, ‘আমি কি জানতে পারি তুমি বাংলার জন্য ঠিক কী কী করেছো যাতে তোমাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হলো?’ আরেকজন লেখেন, ‘কীসের জন্য গর্ব? ভালো অভিনেত্রী এটা ঠিক আছে… তবে গর্ব করার কিছু হয়নি।’ তবে মিমির ভক্তরা নায়িকার রূপের প্রশংসায় পঞ্চমুখ। বিগত এক যুগের বেশি সময় ধরে বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত মিমি। ঋতুপর্ণ ঘোষের হাত ধরে গানের ওপারে ধারাবাহিকের মাধ্যমে টলিউডে অভিষেক তাঁর। তারপর বড় পর্দায় প্রথম কাজ বাপি বাড়ি যা, এরপর মেইন স্ট্রিম বাংলা ছবির পাশাপাশি তাঁকে দেখা গিয়েছে খাদ, পোস্ত, ধনঞ্জয়-এর মতো সিনেমায়। ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং যাদবপুর থেকে ভোটে দাঁড়ান। বিপুল সংখ্যক ভোটে জিতেও এখন সেখানকার সংসদ। 

চুম্বন দৃশ্যে পরিচালক ‘কাট’ বলার পরেও থামেননি জ্যাকলিন! বলিউডে ফের চর্চার মুখে অভিনেত্রী

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,নজরদারি বাড়াল বিএসএফ

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য