এ কী বলে ফেললেন বরুন! পর্দায় দীপিকা-ক্যাটের থেকেও নাকি তাঁকে দেখতে ‘ইয়ং’ লাগে

তাহলে, আপনি বলছেন যে এই দুই সুপারস্টার অভিনেত্রী আপনার চেয়ে বড়, স্ক্রিনে তাঁদের বড় দেখায়? যদিও বরুণ বরুণ স্মার্টলি উত্তরে বললেন, 'না, আমি শুধুমাত্র বলেছি আমি দেখতে কম বয়সী।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ কী বললেন অভিনেতা বরুন ধাওয়ান! পর্দায় নাকি তাঁকে দীপিকা এবং ক্যাটরিনার ভাই লাগে দেখতে! গত ৭ জুলাইতে শুরু হয়েছে বহুল চর্চিত শো ‘কফি উইথ করণ 7’। প্রযোজক- পরিচালক করণ জোহর সঞ্চালিত এই শোয়ের জনপ্রিয়তা শুধুই দেশে আটকে রয়েছে তা নয়, বিদেশেও এই শোয়ের সমান রাজত্ব। সেলিব্রিটিদের জীবনের নানা অজানা তথ্য ফাঁস হওয়ার খবর কে জানতে চাইবেন না বলুন। ইতিমধ্যেই এই শো থেকে ঘুরে গিয়েছেন, অক্ষয়, রনবীর, সারা, জাহ্নবী, ভিকি, ক্যাটরিনা, আলিয়া, সিদ্ধার্থ, বিজয়, অনন্যা থেকে শুরু করে একাধিক বলিউড-দক্ষিণী সুপারস্টাররা। জানিয়ে গিয়েছেন তাঁদের জীবনের প্রেম, বিয়ের বিষয়ে নানান তথ্য। করণের একেকটা নজরকাড়া প্রশ্নের ধরনে সেলিব্রিটিদের পেটের কথা বেরোতে বাধ্য। গত সপ্তাহেই এই শো থেকে ঘুরে গেলেন, ক্যাটরিনা, ঈশান এবং সিদ্ধান্ত। এবার এই শোয়ে আসবেন, বলিউডের নতুন এবং পুরোনো প্রজন্ম।

সর্বকালের হ্যান্ডসাম সুপারস্টার অনিল কাপুর এবং জাতির ক্রাশ বরুন ধাওয়ান। ইতিমধ্যেই এই এপিসোডের প্রোমো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তাঁরা একসঙ্গে বাবা ও ছেলের জুটি বেঁধেছিলেন ‘যুগ যুগ জিও’ ছবিতে। আসন্ন পর্বের ট্রেলারটি মুক্তি পেতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। করণ বিপদে ফেলে দেওয়ার প্রশ্ন বরুনের কাছেও পৌঁছলো। এপিসোডে, করণ বরুণকে জিজ্ঞাসা করলেন যে, তিনি ক্যাটরিনা কাইফ বা দীপিকা পাড়ুকোনের সঙ্গে কাজ করতে চান কিনা? তৎক্ষণাৎ উত্তরে বরুণ বলে উঠলেন, “আমাকে বলা হয়েছে আমি দেখতে বাচ্চার মতো।”

তখনই করণ দ্রুত হস্তক্ষেপ করে বললেন, “তাহলে, আপনি বলছেন যে এই দুই সুপারস্টার অভিনেত্রী আপনার চেয়ে বড়, স্ক্রিনে তাঁদের বড় দেখায়?” যদিও বরুণ বরুণ স্মার্টলি উত্তরে বললেন, ‘না, আমি শুধুমাত্র বলেছি আমি দেখতে কম বয়সী।’ যদিও ক্যাটরিনার সঙ্গে দারুণ বন্ধুত্ব বরুনের। আগের মরসুমে ক্যাটরিনার সঙ্গেও ‘কফি উইথ করণ’-এ হাজির হয়েছিলেন বরুন। এদিকে, করণ অনিল কাপুরকে জিজ্ঞাসা করলেন সেই জনপ্রিয় প্রশ্নটি, ‘তাঁর কম বয়সী রূপের রহস্য কী? কাপুর বললেন, ‘S*x, S*x, S*x’ এবং পরে বললেন এটা স্ক্রিপ্টেড! আগামী বৃহস্পতিবার এই পর্বের প্রিমিয়ার হবে। কাজের ফ্রন্টে, বরুণ নীতেশ তিওয়ারির ‘বাওয়াল’-এ জাহ্নবী কাপুরের সঙ্গে কাজ করছেন। এছাড়া অনিল কাপুরকে পরবর্তী ‘ফাইটার’-এ দেখা যাবে হৃতিক রোশন ও দীপিকার সঙ্গে।

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ