বিজেপিতে যোগের জল্পনার মাঝেই প্রসেনজিৎকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ, তারপর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, একের পর এক ঘটনাকে ঘিরে যখন নানা আলোচনা চলছে, ঠিক সেই সময়েই টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি চিঠি। এই চিঠি স্বাভাবিকভাবেই নতুন করে কৌতূহল বাড়িয়েছে। তবে চিঠির মূল বিষয় রাজনীতি নয়, বাংলা চলচ্চিত্রের ঐতিহ্য এবং মহানায়ক উত্তম কুমারের ১০০তম জন্মজয়ন্তী উদযাপন।

সম্প্রতি আর্টিস্টস ফোরামের উদ্যোগে বর্ষীয়ান শিল্পীদের সম্মান জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই উদ্যোগের প্রশংসা জানিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে রাজ্য সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, চলতি বছর বাংলা চলচ্চিত্রের অবিসংবাদিত মহানায়ক উত্তম কুমারের ১০০তম জন্মজয়ন্তী। তাঁর অবদান বাংলা সিনেমা, শিল্প ও সংস্কৃতির ইতিহাসে চিরস্মরণীয়। সেই কারণেই রাজ্য সরকার এ বছর বৃহৎ ও বর্ণাঢ্য পরিসরে মহানায়কের জন্মশতবর্ষ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। এই কর্মসূচিকে সফল করতে বাংলা চলচ্চিত্র জগতের শিল্পী, কলাকুশলী এবং সংশ্লিষ্ট সকলের সক্রিয় সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সবার সম্মিলিত অংশগ্রহণেই মহানায়কের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি নিবেদন সম্ভব।

আরও পড়ুনঃ মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

উল্লেখ্য, কয়েক দিন আগেই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বৈঠক শেষে অভিনেতা স্পষ্ট জানিয়েছিলেন, সেই সাক্ষাতের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। বাংলা চলচ্চিত্রের উন্নয়ন এবং ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয় নিয়েই আলোচনা হয়েছে বলে তিনি জানান। এর আগে প্রসেনজিতের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সাক্ষাৎকে ঘিরেই অভিনেতার বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়েছিল। যদিও সেই বিষয়ে প্রসেনজিৎ প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। এবার সেই আবহেই মুখ্যমন্ত্রীর এই চিঠি ঘিরে ফের শুরু হয়েছে আলোচনা। যদিও চিঠির প্রতিটি অংশে গুরুত্ব পেয়েছে বাংলা চলচ্চিত্রের গৌরবময় ঐতিহ্য এবং মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের প্রস্তুতি। আগামী ৩ সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের জন্মদিন। জন্মশতবর্ষের সেই উদযাপন কতটা জাঁকজমকপূর্ণ হবে, এখন সেদিকেই নজর সিনেমাপ্রেমীদের।

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১