বিবাহবার্ষিকীতে দীপিকাকে কী সারপ্রাইজ দিলেন রণবীর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রণবীর সিং (Ranveer singh) এবং দীপিকা পাড়ুকোন (Deepika padukone)। একে অপরের প্রতি ভালবাসা প্রকাশের কোন সুজোগই ছাড়েন না দুজনের কেউই। নেট দুনিয়ায় এই দুই জুটিকে নিয়ে চর্চা কিছু কম হয় না। দীর্ঘ ছয় বছরের প্রেম পর্বের পর ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দুই তারকা। সোমবার নিজেদের ৪ বছরের বিবাহবার্ষিকী (Anniversary) পালন করেন রণবীর-দীপিকা। স্বাভাবিক ভাবেই বিবাহবার্ষিকীতে স্ত্রী দীপিকাকে সারপ্রাইজ উপহার দিতে ভোলেননি রণবীর সিং। দীপিকাকে দেওয়া রণবীরের সেই সারপ্রাইজ উপহারের ছবি নিজেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন অভিনেতা যা মুহূর্তে ভাইরাল হয়।

কিন্তু বিবাহবার্ষিকীতে স্ত্রী দীপিকাকে কী সারপ্রাইজ উপহার দিলেন রণবীর? চতুর্থ বিবাহবার্ষিকীতে কাজে ব্যাস্ত ছিলেন দীপিকা। বেড়াতে যাওয়া তো দূর কোনও পার্টিও এবার করেননি রণবীর-দীপিকা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় দীপিকা নিজের অফিসে কাজে ব্যাস্ত। একটি ল্যাপটপের দিকে তাকিয়ে আছেন অভিনেত্রী এবং তাঁকে ঘিরে দাঁড়িয়ে আছেন কিছু মানুষ। ছবিতে তীর চিহ্ন দিয়ে দীপিকাকে নির্দেশও করেছেন অভিনেতা। এই ছবিতে দীপিকাকে ট্যাগ করে রণবীর লেখেন, “যখন বিবাহবার্ষিকীতে ভালোবাসার মানুষ কাজে ব্যাস্ত থাকেন তখন তাঁকে এভাবেই সারপ্রাইজ দিতে হয়”। রণবীরের এই ছবি মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। তবে শুধু ছবি পোস্ট করাই নয়। ফুল এবং চকলেট দিয়ে দীপিকাকে শুভেচ্ছাও জানান রণবীর। পরে দুজনে একসঙ্গে কিছু সময়ও কাটান।

উল্লেখ্য সঞ্জয় লীলা বনসালির রোমান্টিক ছবি রাম-লীলার সেটে প্রথম পরিচয় হয় রণবীর এবং দীপিকার। এই ছবিতে তাঁরা নায়ক নায়িকার ভুমিকায় অভিনয় করেন। পরে বাজিরাও মাস্তানি এবং পদ্মাবতেও একসঙ্গে অভিনয় করেন জনপ্রিয় এই জুটি। দীর্ঘ ছয় বছরের প্রেম পর্বের পর ২০১৮ সালের ১৪ নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দুই তারকা।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়