নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে ঘুরে গেল আমিশার ফ্লাইট, আতঙ্কে ‘Gadar’ নায়িকা

ইরান বনাম আমেরিকা-ইজরায়েলের যুদ্ধের আবহে মাঝ আকাশে ফেঁসে গিয়েছিলেন অভিনেত্রী আমিশা প্যাটেল। ভয়ানক অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় জানালেন অভিনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরান বনাম আমেরিকা-ইজরায়েলের যুদ্ধের আবহে মাঝ আকাশে ফেঁসে গিয়েছিলেন অভিনেত্রী আমিশা প্যাটেল। ভয়ানক অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় জানালেন অভিনেত্রী। সম্প্রতি নিউইয়র্ক গিয়েছিলেন তিনি, কিন্তু সেখান থেকে মুম্বই ফেরার পথেই ঝামেলা পোহাতে হয় তাঁকে। তাঁদের নিউইয়র্ক থেকে দুবাই হয়ে মুম্বই ফেরার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে তাঁর বিমানের পথ অপ্রত্যাশিত ভাবে ঘুরিয়ে দেওয়া হয়। তিনি এমিরেটস ফ্লাইটে ছিলেন। মাঝ রাস্তায় এমন ভয়াবহ ঘটনায় তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন। সোমবার, সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

গত ৮ এপ্রিল তেহরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সাক্ষরিত হওয়ার পর এটাই প্রথম হামলার ঘটনা। আবারও ইরান তাণ্ডব শুরু করেছে। আমেরিকার ঘনিষ্ঠ দেশগুলির উপর আক্রমণ চালাচ্ছে দেশটি। এই উত্তেজনার মধ্যেই পড়ে গিয়েছিল আমিশা প্যাটেলের ফ্লাইটটি, যে কারণে বিমানের মুখ অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়। নয়তো বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত। গতকাল আমিশা তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ঘটনাটি শেয়ার করে লিখেছেন যে, ‘এমিরেটস-এর ফ্লাইটে আমি নিউ ইয়র্ক থেকে মুম্বই ফিরছি! কিন্তু আমরা দুবাইতে নামার ঠিক আগের মুহূর্তে ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার কারণে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়! এখন আমাদের ফ্লাইট মাস্কাটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমরা পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করছি!! এই যুদ্ধ কবে শেষ হবে!! প্রার্থনা করছি।’

 

সম্প্রতি একটি পোস্টে অভিনেত্রী দুবাই বিমানবন্দরের একটি লাউঞ্জে ডিজে চেতাসের সঙ্গে বসে থাকা একটি ছবি শেয়ার করে লিখেছেন, “নিউ ইয়র্ক সিটি ছাড়ার ২৪ ঘণ্টা হয়ে গিয়েছে, মুম্বই পৌঁছানোর জন্য এখনও ঘণ্টা গুনছি। দুবাই বিমান বন্দরে ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল! আর অপেক্ষা চলতেই থাকছে। মুম্বাইয়ে বাড়ি ফেরার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ আমিশার এই পোস্টটি দ্রুত অনলাইনে সবার নজর কেড়েছে। ভক্তরা তাঁর নিরাপদে থাকা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত সকল যাত্রীর জন্য প্রার্থনা করেছেন। কাজের ক্ষেত্রে, অভিনেত্রী ২০২৩ সালে সানি দেওলের সঙ্গে ‘গদর ২’ তে দেখা গিয়েছিল। তাঁকে ২০২৪ সালের ‘তওবা তেরা জলওয়া’ ছবিতেও দেখা গিয়েছিল।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫