টাইগার শ্রফ অতীত! পঞ্জাবি গায়কের প্রেমে হাবুডুবু খাচ্ছেন দিশা, প্রেমিক কেন মুখ দেখান না?

গুঞ্জন, পঞ্জাবি গায়ক তালিবিন্দর সিংহের সঙ্গে ডেটিং করছেন অভিনেত্রী। কৃতির বোন নূপুর শ্যাননের বিয়েতে প্রেমিককে নিয়ে উপস্থিত ছিলেন দিশা পাটানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড তারকাদের প্রেমের গুঞ্জন আকাশ-বাতাসে ভাসে। সর্বদা সোশ্যাল মিডিয়ায় চর্চা চলে। সে যদি কোনও নায়িকা হয়, তাহলে তো কথাই নেই। এবার শোনা গেল, ফের প্রেমে পড়েছেন অভিনেত্রী দিশা পাটানি। যাঁর প্রেমের খবর মাঝে মধ্যেই সংবাদের শিরোনামে থাকে। আগে অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে দিশার প্রেমের গুঞ্জন ছিল বলিউডের ওপেন সিক্রেট। যদিও এই গুঞ্জন অনেক আগেই উড়িয়ে দিয়েছেন দিশা-টাইগার দুজনেই। এবার অভিনেত্রীকে নিয়ে নয়া জল্পনা শুরু হয়েছে। মনে হচ্ছে, টাইগার শ্রফের সঙ্গে বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে জড়িয়ে ছেন দিশা পাটানি। গুঞ্জন, পঞ্জাবি গায়ক তালিবিন্দর সিংহের সঙ্গে ডেটিং করছেন অভিনেত্রী। কৃতির বোন নূপুর শ্যাননের বিয়েতে প্রেমিককে নিয়ে উপস্থিত ছিলেন দিশা পাটানি।

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

বিয়ের পরে তাঁদের দুজনকে একসঙ্গে বিমানবন্দরে দেখা গিয়েছে। বিমানবন্দরের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, তালিবিন্দর মুখে একটি অদ্ভুত মুখোশ পরে দিশার পাশাপাশি হাঁটছেন। এবং গাড়িতে উঠছেন। যেখানে তাঁদের বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে। তাঁদের দুজনকে একে অপরের দিকে তাকিয়ে হাসতে দেখা গিয়েছে। কথা বলতে দেখা গিয়েছে। কিন্তু বেশি আকর্ষণীয় ছিল, তালবন্দরের অদ্ভুত মুখোশটি। তালবিন্দরকে দিশার বেস্টফ্রেন্ড মৌনি রায়ের স্বামীর সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে। ভিডিওতে, তালিবিন্দর ও দিশাকে হাত ধরে কথা বলতেও দেখা গিয়েছে। তবে এ বিষয়ে তারকা যুগল এখনও মুখ খোলেননি। তালিবিন্দর সবসময় তাঁর মুখটি লুকিয়ে রেখেছিলেন। যদিও তালবিন্দরের মুখ এখনও কেউ দেখতে পায়নি। তাঁর মিউজিক ভিডিওগুলিতেও তাঁর মুখে সবসময় নানা রকম পেইন্ট করা থাকে। এমনকী ইনস্টাগ্রামেও তালবিন্দরের মুখের কোনও ছবি নেই। সবেতেই তাঁর মুখ রঙচঙে থাকে। কনসার্টগুলিও মুখে রঙ মেখে পরিবেশনা করেন।

 

তালবিন্দর সিংহ সিধু, ২৩ নভেম্বর, ১৯৯৭ সালে পঞ্জাবের অমৃতসরের তারন তারানে একটি পাঞ্জাবি জাট শিখ পরিবারে জন্মগ্রহণ করেছেন। পাকিস্তানি শিল্পী হাসান রহিমের হিট গান ‘উইশস’-এ গেয়ে তিনি খ্যাতি অর্জন করেন, যা পঞ্জাবি সঙ্গীতের চার্টের শীর্ষে রয়েছে। যা লক্ষ লক্ষ দর্শকের মন জয় করে নিয়েছে। তালবিন্দর একজন গায়ক, গীতিকার এবং সঙ্গীত প্রযোজক, যিনি পঞ্জাবি সঙ্গীতে সর্বাধিক পরিচিত। তিনি চার বছর বয়সে গান গাওয়া শুরু করেন এবং ১৪ বছর বয়সে, সঙ্গীতের প্রতি তার আবেগের সঙ্গে সঙ্গে তাঁর শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য সান ফ্রান্সিসকো বে এরিয়ায় চলে যান। তবে তালবিন্দরের অন্যতম বৈশিষ্ট্য হল তাঁর মুখোশ পরা মুখ, কনসার্টের বাইরেও তিনি মুখ লুকিয়ে রাখেন। আসলে তিনি তাঁর নিয়মিত জীবন বাইরে আনতে চান না। যাতে তিনি যখন মুখোশ ছাড়া রাস্তায় হাঁটবেন কেউ তাঁকে চিনতে না পারে। তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পছন্দ করেন।তবে এবার, তালবিন্দরের সঙ্গে সত্যিই দিশা পাটানির সম্পর্ক আছে কিনা তা জানার পালা। কাজের ক্ষেত্রে দিশাকে আসন্ন ‘ও রোমিও’ ছবিতে দেখা যাবে।

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত