Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘ইন্ডিয়ান আইডল ১৫’-এর গায়িকা রাধা শ্রীবাস্তবের উপর ব্যপক চটলেন নেটমহল, কিন্তু কেন?

কারণ রাধা এই গানটি নিজস্ব স্টাইলে গেয়েছেন বলে দাবি ছিল তাঁর। কিন্তু তিনি আদতে গানটি ভোজপুরি লোকগায়ক বলেশ্বর যাদবের স্টাইলকে করে গেয়েছেন বলে দাবি নেটপাড়ার একাংশের। তিনি তাঁর কৃতিত্ব নিজের বলে দাবি করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিতর্কে ‘ইন্ডিয়ান আইডল’। দেশের অন্যতম মিউজিক রিয়েলিটি শো এটি। গত মাসে শুরু হয়েছে ‘ইন্ডিয়ান আইডল’-এর সিজন ১৫। এই সিজনের বিচারক হয়েছেন বাদশা, শ্রেয়া ঘোষাল এবং বিশাল দাদলানি। জমিয়ে চলছে। কিন্তু এর মধ্যেই একটি বিতর্কে জড়িয়ে পড়েছে ইন্ডিয়ান আইডল। আর বিতর্কটি একজন মহিলা প্রতিযোগীকে ঘিরে। যিনি ভোজপুরি বিখ্যাত লোক গায়ক বলেশ্বর যাদবের স্টাইলকে নকল করে মঞ্চে রাজত্ব করছেন এবং সেটি নিজস্ব স্টাইল বলে চালাচ্ছেন। এই নিয়ে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে। ‘ইন্ডিয়ান আইডল ১৫’-এর প্রতিযোগী রাধা শ্রীবাস্তব নেটিজেনদের একাংশের কাছ থেকে ব্যাপক সমালোচনা পাচ্ছেন, নেটিজেনরা তাঁর বিরুদ্ধে প্রতারনার ডাক দিচ্ছেন।

সম্প্রতি রাধা শ্রীবাস্তব শোতে, ‘চাটানিয়া ইয়ে সাইয়া সিলওয়াত পে পিসি’ গানটি গেয়েছিলেন। এবং এই গানের জন্যে তিনি বিচারকদের প্রশংসাও পেয়েছেন। কিন্তু নেটিজেনরা তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন। কারণ রাধা এই গানটি নিজস্ব স্টাইলে গেয়েছেন বলে দাবি ছিল তাঁর। কিন্তু তিনি আদতে গানটি ভোজপুরি লোকগায়ক বলেশ্বর যাদবের স্টাইলকে করে গেয়েছেন বলে দাবি নেটপাড়ার একাংশের। তিনি তাঁর কৃতিত্ব নিজের বলে দাবি করেছেন। এই নিয়েই বিতর্কে জেরবার নেটমহল। একজন ব্যবহারকারী লিখেছেন, “রাধা শ্রীবাস্তব একটি রিয়েলিটি শোতে বালেশ্বর যাদবের গান পরিবেশন করেছিলেন, কিন্তু এটি তিনি নিজের সৃষ্টি হিসাবে উপস্থাপন করেছিলেন। এটি তুলে ধরে যে কীভাবে সত্যিকারের শিল্পীদের কাজ কখনও অন্যদের দ্বারা দাবি করা যায়না। রাধা শ্রীবাস্তব হলেন সেই মহিলা গায়িকা যার কথা বলা হচ্ছে। তিনি আপাতদৃষ্টিতে ভোজপুরি কিংবদন্তি বালেশ্বর যাদবের স্বাক্ষর শৈলী অনুকরণ করেছেন এবং ভারতীয় আইডলে এটিকে নিজের হিসাবে উপস্থাপন করেছেন। গায়কের বৈধতা নিয়ে সন্দেহ জাগিয়েছে।”

এর আগে, মিউজিক কম্পোজার বিশাল দাদলানি রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল 15’-এ একজন প্রতিযোগীকে তাঁর আসল স্টাইলে গান গাইতে উৎসাহিত করেছিলেন। ২৩ বছর বয়সী প্রতিযোগী লক্ষ্য, যিনি ‘তুম কেয়া মিলে’ এবং ‘পেহলি নজর মে’ গেয়েছিলেন, তিনি তাঁর নিজস্ব কণ্ঠ দিয়ে বিচারকদের মুগ্ধ করতে চেয়েছিলেন। কিন্তু বিচারকরা অন্য বিখ্যাত গায়কদের নকল করার জন্য তাঁর সমালোচনা করেছিলেন। বিশেষ করে, বিশাল লক্ষ্যের অডিশন মাঝপথে থামিয়ে দিয়ে বলেন, “আপনি আপনার আসল গাওয়ার স্টাইল ব্যবহার করছেন না কেন। এটি ‘ইন্ডিয়ান আইডল’ যেখানে প্রতিভার জন্ম হয়। কাউকে দীক্ষা দিয়ে আপনি এখানে এগিয়ে যেতে পারবেন না।” ‘ইন্ডিয়ান আইডল 15’ সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে সম্প্রচারিত হয়।

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

অজয় মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল পূর্ব মেদিনীপুর, শপথের পথে শুভেন্দু

বঙ্গে পদ্ম ফুটতেই ১৩ বছর পর মুক্তি পাচ্ছে পরম-রুদ্রর ‘হাওয়া বদল’-এর সিক্যুয়েল

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, গ্রেফতার ৬

ঝালমুড়ি-রসগোল্লার স্টল, বাজবে রবীন্দ্রসঙ্গীতও, আর কী চমক থাকবে ব্রিগেডের শপথ অনুষ্ঠানে ?