দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘সবসময় কেন বলিউডকে টার্গেট করা হয়, গেরুয়া বিকিনি তো আমরাও পরেছি’: আশা পারেখ

নিজস্ব প্রতিনিধি: বিতর্কতে একেবারেই সায় না দিয়ে ‘পাঠান’-এর একের পর এক গান মুক্তি পাচ্ছে। গত ১২ ডিসেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খানের চারবছর পর প্রত্যাবর্তন ছবি ‘পাঠান’-এর প্রথম গান ‘বেশরম রং’। এই গান নিয়ে যতটা না উত্তেজিত শাহরুখ ভক্তরা, তার থেকে বেশি কোণঠাসা করছেন গানের দৃশ্য এবং দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে নির্মাতাদের একেবারে তুলোধনা করছেন রাজনৈতিক নেতারা। যার সবটা কোপ গিয়ে পড়েছে বাদশার উপর, কেউ শাহরুখকে দোষী প্রমাণিত করছেন আবার কেউ শাহরুখকে মেয়ের সঙ্গে পাঠান দেখার চ্যালেঞ্জ ছুঁড়ছেন।

আবার কেউ শাহরুখকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন। তবে কোনও কিছুতেই হেলদোল নেই বলিউড বাদশা এবং বিশ্ব তারকা দীপিকা পাড়ুকোনের। সম্প্রতি কাতার বিশ্বকাপ থেকে ফিরেছেন অভিনেত্রী, বিমানবন্দরে তিনি পাপরিজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছেন। এদিকে কাতারে গিয়ে উইনি রুনিকে ‘DDLJ’-এর সিগন্যাচার স্টেপ শিখিয়ে এসেছেন শাহরুখ। সব মিলিয়ে পাঠানের প্রচার ইতিমধ্যেই জোরকদমে চলছে। এত বিতর্কের মাঝেও পাঠানের দ্বিতীয়গানে শাহরুখ-দীপিকার আরও মাখামাখি ভক্তদের বুকে ধুকপুকানি বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি ‘বেশরম রঙ’ বিতর্কে মুখ খুললেন, কিংবদন্তি অভিনেত্রী আশা পারেখ।

দীপিকা পাড়ুকোনের জাফরান বিকিনি নিয়ে ইতিমধ্যেই ‘পাঠান’ নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দল। সেই বিষয়েই নিজের মতামত শেয়ার করলেন আশা জী। সম্প্রতি আজ তকের সঙ্গে সাক্ষাৎকারে আশা পারেখ বলেছেন, “একটি চলচ্চিত্রের প্রাথমিক উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন প্রদান করা এবং অভিনেত্রীরা কি পরেছেন, তার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। পরিস্থিতি খুব খারাপ, এবং তার উপরে, এই বয়কট এবং নিষিদ্ধ ডাক প্রবণতা, সবটার কারণেই বলিউড মারা যাচ্ছে। এইভাবেই শিল্প কোনদিন শেষ হয়ে যাবে। মানুষ আর সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে যাবেনা। যদি একের পর এক ছবি ফ্লপই হতে থাকে, তাহলে নতুন সিনেমা কীভাবে তৈরি হবে?” তিনি আরও বলেছেন, ‘কই আমাদের সময় তো বিকিনি নিয়ে কোনও হট্টগোল হয়নি, তাহলে এখন কেন শুধুমাত্র একটা কমলা রঙের বিকিনি নিয়ে প্রশ্ন উঠছে। মানুষের মস্তিষ্ক বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ খুব সংকীর্ণ মনের হয়ে যাচ্ছে, যা ভুল। বলিউডকে সবসময় একটি সফট টার্গেট করছে সবাই।” আগামী ২৫ জানুয়ারী মুক্তি পাবে ‘পাঠান’। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন, শাহরুখ-দীপিকা এবং জন আব্রাহাম।

Published by:

Share Link:

More Releted News:

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

‘পুরোদমে শুটিং করছেন নায়িকা’, ‘রাকা’তে দীপিকার বাদ পড়ার গুজব ওড়াল নির্মাতারা

TRP-তে ব্যাপক রদবদল, শীর্ষাসন হারাল ‘পরশুরাম’, ‘পরিণীতা’, টপার হল কে? 

‘সাড়ে আট মাসের গর্ভাবস্থাতেও কাজ’, YRF স্টুডিওতেই শুরু প্রসব বেদনা জানালেন নেহা ধুপিয়া

পার্সেলের নামে কুকুর ডেলিভারি! র‍্যাপিডো রাইডারের ভিডিও ভাইরাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ