গান গাওয়া ছেড়ে রহস্যের সমাধান কেন করছেন রূপঙ্কর?

একটি কোম্পানির মালিক হঠাৎই উধাও হয়ে যান। কিন্তু কীভাবে তিনি উধাও হলেন? এবার কি সেই রহস্যেরই সমাধান করবেন গায়ক রূপঙ্কর বাগচী?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একটি কোম্পানির মালিককে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎই তিনি উধাও হয়ে যান। কিন্তু কীভাবে তিনি উধাও হলেন? এর পিছনে কেই বা রয়েছে? এবার কি সেই রহস্যেরই সমাধান করবেন গায়ক রূপঙ্কর বাগচী? ভাবছেন এ আবার কেমন কথা? শেষে কিনা গান গাওয়া ছেড়ে রহস্যের সমাধান করছেন রূপঙ্কর? অনেকেই ভাবতে পারেন তাহলে কী এমন কোনও গল্পের প্লটের কথা বলা হচ্ছে যেখানে রূপঙ্করও রয়েছেন? একদমই ঠিক ধরেছেন। দীর্ঘ সময় পর আবার মঞ্চে ফিরছে নাটকের দল কৃষ্টি পটুয়া তাঁদের নতুন প্রযোজনা নিয়ে হাজির হচ্ছে নিরঞ্জন সদনে আগামী ২০ মার্চ, সন্ধ্যা ৬টায়। নাটকের নাম ‘চাঁদমারি’।

এর আগে ‘জেহাদ’, ‘হীরালাল বায়োস্কোপ’র মতো সফল প্রযোজনা কৃষ্টি পটুয়ার কাজের মান এবং শৈলির জনসমাজে এক ছাপ রেখেছে। সেই ট্র্যাডিশনকে মাথায় রেখেই আবার নতুন নাটক “চাঁদমারি”-এর আগমন। নাটকটি পরিচালনা করছেন দেবদাস ঘোষ। 

এই নতুন প্রযোজনায় সেটা রেকর্ড করা হয়েছে। নাটক প্রসঙ্গে বলতে গিয়ে রূপঙ্কর বলেছেন,” লকডাউনের পর এই প্রথম নতুন প্রযোজনা নিয়ে আসছি। এখানে আমি রূপঙ্কর নই, চৈতালিও অন্য ভূমিকায়।আসলে গল্পটা একটা কোম্পানির। কোম্পানির বস হঠাৎ বেপাত্তা হয়ে যান। কোম্পানির কর্মীদের মধ্যে নানা সমীকরণ বদলাতে থাকে।কোথায় গেলেন বস? কীভাবে উধাও হলেন?নানা প্রশ্নের উত্তর নিয়ে আমাদের এই নাটক চাঁদমারি। শুধু তাই নয় এর আগে নাটকে গান এবং আবহসঙ্গীত লাইভ করা হতো তবে এই প্রথম আবহসঙ্গীত রেকর্ড করলাম নাটকের জন্য।”

চৈতালি বললেন,” এখানে আমি প্রমিলা,আর রূপঙ্করের পরিচয় নাটক দেখলে জানবেন। মাঝে অনেকদিন নাটকের কোনও কাজ করতে পারিনি।তাই ভালো লাগছে আবার মঞ্চে ফিরছি এই ভেবে”। পরিচালক তথা সহ অভিনেতা দেবদাস ঘোষ বললেন,” আশা করি এই নতুন প্রযোজনাটা কৃষ্টি পটুয়ার আগের প্রযোজনা গুলোর মতোই সবার ভালো লাগবে।আবহসঙ্গীত নির্মাণে আর্যা,রৌনক,আয়শ্রী,সুদীপ সবাই সহযোগিতা করেছেন।

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন