আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রক্তাক্ত চোখ-মুখে প্রতিহিংসার নেশা, শাকিব খানের এমন অবস্থা কেন?

নিজস্ব প্রতিনিধি: তিনি যে বাংলাদেশের কিং, তাই তাঁর যেকোনও ছবির ঝলক একটু হঠকে তো হবেই, তা বলাই বাহুল্য! শাকিব খান, বাংলাদেশের এই অভিনয় রাজার ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্ক সবটা নিয়েই নেটপাড়া সবসময় উন্মুখ থাকেন। তাঁর দুটি বিয়ে নিয়ে প্রতিনিয়ত চর্চা চলেই। অপু বিশ্বাসের পর শবনম বুবলী, অভিনেতার দুটি ছেলের মা তাঁরা। কিন্তু একজনের সঙ্গেও তাঁর সম্পর্ক নেই, তবে বুবলীর সঙ্গে এখনও আইনত বিচ্ছেদ হয়নি শাকিব খানের।

যাই হোক, তাও দুজনে চর্চায় থাকেন সবসময়। তবে এদিন রক্তাক্ত অবস্থায় অভিনেতার একটি ছবি ভাইরাল হল! কী হয়েছে তাঁর? না ভয়ের কিছু নেই, আসলে অভিনেতার আসন্ন ছবির পোস্টার রীতিমতো চমকে দিয়েছে সবাইকে। এর আগেও শাকিব খানের প্রিয়তমা ছবির লুক মুগ্ধ করেছিল সবাইকে। যেখানে তিনি প্রস্থেটিক সার্জারি করে বৃদ্ধার ভূমিকায় ধরা দিয়েছিলেন। আজ ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালবাসা দিবসের দিনেই রিলিজ হল, শাকিব খানের শেষ আসন্ন ছবি ‘দরদ’-এর প্রথম পোস্টার। যেখানে তিনি ভারতীয় নায়িকা সোনাল চৌহানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন। ছবিটির বেশিরভাগ শুটিং ভারতেই মাটিতেই হয়েছে। ছবিটির প্রথম পোস্টারে দেখা গিয়েছে, শাকিব খানের এলোমেলো চুল, চোখে মুখে প্রতিশোধের ছাপ।

রক্ত ভেজা ডান হাত গালে লাগানো, রহস্যের হাতিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি, চোখে মুখে স্পষ্ট প্রতিশোধের নেশা! ভালবাসার এই শুভদিনেঈই এমন দুর্ধর্ষ মারকুটে লুক নিয়ে হাজির হলেন সুপারস্টার শাকিব খান। অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘দরদ’র ফার্স্টলুক প্রকাশিত হল, ১৪ ফেব্রুয়ারি সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ। শাকিব খান নিজেও তাঁর ইনস্টাগ্রাম ও ফেসবুক ফ্যান পেজে পোস্টারটি শেয়ার করে নিয়েছেন। বাংলাদেশ ও ইন্ডিয়ার যৌথ প্রযোজনায় ‘দরদ’ প্যান ইন্ডিয়ান সিনেমা। ছবিতে শাকিব-সোনালের পাশাপাশি আরও অভিনয় করছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারুয়া, এলিনা শাম্মী। বাংলার পাশাপাশি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম, কন্নড় ভাষায় দরদ। তবে ছবিটি কবে মুক্তি পাবে, এখনও ঘোষিত হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ