গুরুতর অসুস্থ দীপঙ্কর, হয়েছে অ্যাঞ্জিয়োগ্রাম, এখন কেমন আছেন অহনার স্বামী?

একদিকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুতে টলিউডে শোকের ছায়া, অন্যদিকে অসুস্থ অভিনেত্রী অহনা দত্তের স্বামী দীপঙ্কর রায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুতে টলিউডে শোকের ছায়া, অন্যদিকে অসুস্থ অভিনেত্রী অহনা দত্তের স্বামী দীপঙ্কর রায়। রবিবার (৫ এপ্রিল) অনেক রাতে শহরের একটি হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন অভিনেত্রীর স্বামী। সোমবার (৬ এপ্রিল) একটি সংবাদমাধ্যমকে অহনা জানিয়েছেন, অ্যাঞ্জিয়োগ্রাম হয়েছে দীপঙ্করের। আরও কিছু পরীক্ষার রিপোর্ট আসা বাকি রয়েছে। সে সব দেখে চিকিৎসকেরা পরবর্তী পদক্ষেপ নেবেন। তিনি এও জানালেন, গতকাল চিকিৎসকদের সঙ্গে কথা বলেই স্বামীকে বাড়িতে ফিরিয়ে এনেছেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ কেন অসুস্থ হয়ে পড়েছেন দীপঙ্কর? আগে থেকেই কি তিনি অসুস্থ ছিলেন?

এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, বিয়ের পর কোনও অসুস্থতাই দেখেননি স্বামীর। কখনও ওষুধ খেতেও দেখেননি। এমনকী শরীর খারাপ নিয়ে বিছানায় পড়ে থাকতেও দেখেননি কোনদিন। তাই দীপঙ্করের অসুস্থতা নিয়ে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। অভিনেত্রী আরও জানান, গত ৩ এপ্রিল ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’র শুটিং সেরে বাড়ি ফিরেই দেখতে পান দীপঙ্করের প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে! বাড়িতে তাঁর শ্বশুরমশাই এবং তাঁদের একরত্তি কন্যা মীরা রয়েছে। তাই দীপঙ্করকে দেখভাল করার জন্য একজন সহায়িকা ছাড়া আর কেউ নেই। আর ছেলেকে ওই অবস্থায় দেখে অহনার শ্বশুরমশাই একাই স্থানীয় হাসপাতালে নিয়ে যান দীপঙ্করকে নিয়ে। সেখানে চিকিৎসক পরীক্ষা করে জানান, তাঁর রক্তে শর্করার মাত্রা প্রচণ্ড কমে গিয়েছে। হৃদস্পন্দন অনিয়মিত। রক্তচাপ বেড়ে গিয়েছে।

এরপরেই সেখানেপ্রাথমিক চিকিৎসার পরে অহনা স্বামীকে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান তাঁর অ্যাঞ্জিয়োগ্রাম করা হয়। আপাতত এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অহনার স্বামী। তবে ভয় এখনও কাটেনি বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে একা হাতে সব সামলাতে গিয়ে নাজেহাল হয়ে পড়েছেন অহনা। রাহুলের শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি, তার মধ্যেও স্বামীর এমন অবস্থা তাঁকে চিন্তায় ফেলেছে। শনিবার রাহুলের মৃত্যুর বিচার চাইতে হওয়া প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন অহনাও। দীপঙ্করকে বিয়ে করার জন্যেই মায়ের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করেছেন অহনা। বিয়ের কয়েকদিনের মধ্যেই প্রেগন্যান্সির ঘোষণা দেন তিনি।

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

গাড়ি কেনার স্বপ্ন পূরণ, হঠাৎ অর্থপ্রাপ্তি, রাশি মিলিয়ে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে?

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে