ভারতে প্রবেশ করল অস্কার, সেরা শর্ট তথ্যচিত্রের খেতাব জিতল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পার্স’

আমরা ভারতীয় প্রোডাকশনের জন্য প্রথম অস্কার জিতেছি! দুই মহিলা এটি করেছেন! আমি এখনও কাঁপছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হয়েছে ৯৫তম অ্যাকাডেমি পুরস্কার। সকলের চোখ এখন এসএস রাজামৌলির আরআরআর-এর দিকে। ছবির গান নাটু নাটুর সেরা গান হিসেবে মনোনীত হয়েছে। যে বিভাগে অন্যান্য মনোনীতদের মধ্যে রয়েছে করতালি (টেল ইট লাইক এ ওম্যান), হোল্ড মাই হ্যান্ড (টপ গান ম্যাভেরিক), লিফট মি আপ (ব্ল্যাক পাথার ওয়াকান্ডা ফরএভার), এবং দিস ইজ এ লাইফ (এভরিথিং এভরিথিং অল অ্যাট ওয়ানস)। ইতিমধ্যেই এভরিথিং এভরিভয়্যার অল অ্যাট একসে বিশাল এগারোটি মনোনয়ন নিয়ে এগিয়ে আছে। শুধু তাই নয়, এবারে অস্কারে ছিল ভারতীয়দের জন্যে ছিল একাধিক গর্বের মুহূর্ত। ভারত থেকে তিনটি মনোনয়ন পেয়েছে। সেরা ডকুমেন্টারি চলচ্চিত্র অল দ্যাট ব্রেদস, সেরা শর্ট তথ্যচিত্র হিসেবে মনোনীত হয়েছিল দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স, এবং সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত হয়েছে RRR-এর নাটু নাটু।

এছাড়াও চলতি বছর অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অস্কারের অন্যতম উপস্থাপক ছিলেন। যা ভারতীয় ইতিহাসে প্রথম। যিনি অভিনেত্রী এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডোয়াইন জনসন, মাইকেল বি জর্ডান, জেনেল মোনা, জো সালডানা, জেনিফার কনেলি, রিজ আহমেদ এবং মেলিসার সঙ্গে যোগ দিয়েছিলেন। এছাড়াও শোয়ের হোস্ট ছিলেন কৌতুক অভিনেতা জিমি কিমেল। অস্কারে নাটু নাটুর লাইভ পারফরম্যান্স করেছেন রাহুল ও কাল ভৈরব। তবে অস্কারের বিজেতাদের মধ্যে থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শৌনক সেনের সেরা ডকুমেন্টারি চলচ্চিত্র অল দ্যাট ব্রেদস।

কিন্তু নিরাশ হওয়ার কোনও ব্যাপার নেই, ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছে অস্কার। অন্যান্যদের হারিয়ে সেরা শর্ট তথ্যচিত্রের খেতাব জিতল গুণীত মঙ্গার ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। অস্কার জিতেই টুইটারে গিয়ে লিখেছেন গুনিত মঙ্গার লিখেছেন, “আমরা ভারতীয় প্রোডাকশনের জন্য প্রথম অস্কার জিতেছি! দুই মহিলা এটি করেছেন! আমি এখনও কাঁপছি।” অন্যদিকে RRR-এর দিকে তাকিয়ে রয়েছেন সবাই। খুশবু সুন্দর টুইটারে রাজামৌলির জন্যে প্রার্থনা করে লিখেছেন, “যাও বজ্র ধরো!! যদি কেউ এটির যোগ্য হয়ে থাকে তবে এটি আপনিই৷ যে গানটি বিশ্বকে তার সুরে নাচিয়েছে৷  – #NaatuNaatu নিশ্চয়ই ঘরে অন্য গৌরব নিয়ে আসবে। #কীরাভানি গারু এটি প্রাপ্য।”

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে