স্বামীর মৃত্যুর ৬ মাসের মধ্যেই নতুন প্রেমে মজলেন অভিনেত্রী সুজান বার্নার্ট

অখিল মারা যাওয়ার পরে তিনি কাজের বাইরে লোকেদের সঙ্গে দেখা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু ডিসেম্বরে এক বন্ধুর হাউসওয়ার্মিং পার্টিতে যোগ দিতে তিনি দিল্লিতে ঠেলে গিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভালবাসা সকল মানুষের জীবনেই অনন্য সম্পদ। ভালবাসার নেশায় অবিরত মত্ত তারকারাও। তবে তারকাদের সম্পর্কের চড়াই-উতরাই বেশি নজরে পড়ে। স্বামীর মৃত্যুর এক বছর ঘুরতে না ঘুরতে নতুন সম্পর্কে জড়ালেন অভিনেত্রী সুজান বার্নার্ট। যিনি জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর একটি গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। যে শোতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন হিনা খান এবং করণ মেহরা। শোতে তিনি রোজের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। যাই হোক, অভিনেত্রীর স্বামী ছিলেন অভিনেতা অখিল মিশ্র। যিনি আমির খানের ‘3 ইডিয়টস’-ছবিতে অভিনয়ের মাধ্যমে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

কিন্তু ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর একটি বিশাল দুর্ঘটনায় মৃত্যু হয় অখিল মিশ্রের। ছাদ থেকে পড়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। সুজান ঘটনার সময়ে একটি শুটিংয়ের জন্য হায়দ্রাবাদে ছিলেন। ঘটনার পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন আমেরিকান অভিনেত্রী। তবে জীবন সংগ্রামে হার মানেননি। সম্প্রতি একটি প্রতিবেদন অনুসারে, আবারও নাকি প্রেমে পড়েছেন অভিনেত্রী। নিজের জীবনে অনেকটাই এগিয়ে গিয়েছেন, নতুন ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছেন। জানা গিয়েছে, বর্তমানে দিল্লির বাসিন্দা অর্জুন হরদাসের সঙ্গে সম্পর্কে রয়েছেন সুজান। তিনি একটি এনজিওতে কাজ করেন। অখিল মারা যাওয়ার পরে তিনি কাজের বাইরে লোকেদের সঙ্গে দেখা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু ডিসেম্বরে এক বন্ধুর হাউসওয়ার্মিং পার্টিতে যোগ দিতে তিনি দিল্লিতে ঠেলে গিয়েছিলেন।

তখনই অর্জুনের সঙ্গে তাঁর আলাপ হয়, তারা শীঘ্রই বন্ধু হয়ে ওঠে। এরপর দীর্ঘদিন বন্ধুত্বর পর এখন তাঁরা প্রেমিক জুটি। তবে প্রায় প্রয়াত স্বামী অখিলের জায়গা তিনি কাউকেই দিতে চান না। সম্প্রতি অর্জুনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন। সুজানকে শেষ দেখা গিয়েছিল শাবির আহলুওয়ালিয়া অভিনীত পেয়ার কা পেহলা নাম: রাধা মোহন-এ। তিনি পোরাস, কসৌটি জিন্দগি কে, সাবধান ইন্ডিয়া, এক হাজারোঁ মে মেরি বেহনা হ্যায়, চক্রবর্তী অশোক সম্রাটের মতো একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির