কেরলে বাড়ি থেকে উদ্ধার YouTuber দম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন, ধন্দে পুলিশ

এরপর পুলিশ তাঁদের বাড়িতে এসে প্রবেশদ্বার ভেঙে দেখতে পান, ইউটিউবার দম্পতির দেহ পড়ে রয়েছে। সেলভারাজ (৪৫) ঝুলছেন, এবং তার স্ত্রী ৪০ বছর বয়সী প্রিয়ার লাশ হয়ে বিছানায় পড়ে আছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গত শুক্রবার পর্যন্তও ভিডিও পোস্ট করেছেন। যদিও ভিডিওর সময়সীমা ছিল ৫৫ সেকেন্ড। কিন্তু দু’দিন পরেই যে তাঁদের মৃতদেহ বের হবে ঘর থেকে কল্পনার বাইরে ছিল ভক্তদের। রবিবার (২৭ অক্টোবর) কেরলের পরসালা শহরে নিজেদের বাসভবন থেকে উদ্ধার হল একটি জনপ্রিয় ইউটিউবার দম্পতির মরদেহ। তাঁরা খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন তা নিয়ে যথেষ্ঠ সংশয় রয়েছে পুলিশের। ইউটিউব চ্যানেলে প্রায় ১৪০০ টি ভিডিও রয়েছে তাঁদের। আর সবটাতেই হাজার হাজার ভিউজ সংখ্যা। রবিবার কেরলে তাঁদের বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে ইউটিউবার দম্পতিকে। তবে পুলিশ প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা বলে সন্দেহ করছে।

প্রতিবেশীদের কথায়, দিন কয়েক ধরেই তাঁদের বাইরে দেখা যাচ্ছিল না এবং তাঁদের বাড়ি থেকেও দুর্গন্ধ বেরোচ্ছিল। এই গন্ধ পেয়েই তাঁরা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ তাঁদের বাড়িতে এসে প্রবেশদ্বার ভেঙে দেখতে পান, ইউটিউবার দম্পতির দেহ পড়ে রয়েছে। সেলভারাজ (৪৫) ঝুলছেন, এবং তার স্ত্রী ৪০ বছর বয়সী প্রিয়ার লাশ হয়ে বিছানায় পড়ে আছেন। প্রাথমিক তদন্তে দুই দিন আগে তাঁদের মৃত্যু হয়েছে। বর্তমানে পুলিশ মামলাটি তদন্ত করছে। সেলভারাজ (৪৫) এবং তার স্ত্রী প্রিয়া (৪০) ‘সেলু ফ্যামিলি’ নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন। তাদের চ্যানেলের প্রায় ১৮,০০০ সাবস্ক্রাইবার রয়েছে। জানা গিয়েছে, এই দম্পতির শেষ ভিডিও শুক্রবার রাতে পোস্ট করা হয়েছিল। যেখানে তাঁরা তাঁদের ছবি দিয়ে ৫৫ সেকেন্ডের একটি কোলাজ ভিডিও বানিয়েছিলেন।

পুলিশের প্রাথমিক অনুমান, দম্পতির লাশগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এখন ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় পুলিশ। তাঁরা জানাচ্ছেন, দুজনের মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। দুজনেই আত্মহত্যা করেছেন কি না তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। পুলিশ ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোটও উদ্ধার করতে পারেনি। এছাড়াও ঘটনার আশেপাশে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। দুজনের মোবাইলের রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। দুজনেই সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত ছিলেন।

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের