অনাগত সন্তানের লিঙ্গ প্রকাশ করে আইনি বিপাকে জনপ্রিয় ইউটিউবার

বিষয়টি ভাইরাল হওয়ার পরেই ওই ইউটিউবারের বিরুদ্ধে তামিলনাড়ুর স্বাস্থ্য দফতর আইনী নোটিশ পাঠিয়েছে। স্বাস্থ্য বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, ইরফান পারিবারিক অনুষ্ঠানের ভিডিও পোস্ট করে ভুল করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে এখনও অনাগত সন্তানের লিঙ্গ নির্ধারণ করা বেআইনি। কিন্তু বিদেশে এই লিঙ্গ নির্ধারণ একেবারেই বৈধ। কিন্তু ভারতে এখনও লিঙ্গ নির্ধারণ অবৈধ। তাই আজও এমন দেশে এরকম অনাগত সন্তানের লিঙ্গ নির্ধারণের চেষ্টা করা হলে তাঁদের কঠিন থেকে কঠিন শাস্তি বাঞ্ছনীয়। এবার এমনই একটি কাণ্ড ঘটিয়ে আইনী বিপাকে পড়লেন চেন্নাইয়ের একজন জনপ্রিয় ইউটিউবার। একজন জনপ্রিয় ইউটিউবার বিদেশে লিঙ্গ নির্ণয় পরীক্ষা পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তার অনাগত সন্তানের লিঙ্গ শেয়ার করার জন্য সমস্যায় পড়েছেন। এমনকি তাঁরা তাঁদের সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্যে স্মার্টলি দুবাইয়ে গিয়েছিলেন। তাঁদের ভিডিওর একটি সিরিজে, চেন্নাই ইউটিউবার ইরফান শেয়ার করেছেন যে তিনি এবং তার স্ত্রী লিঙ্গ নির্ধারণ পরীক্ষার জন্য দুবাই ভ্রমণ করেছিলেন। ইরফান মুলত ফুড ভ্লগার, যার ইউটিউবে ৪.৭০ মিলিয়ন ফলোয়ার রয়েছে। আর এই ভিডিওতেই তিনি তাঁদের অনাগত শিশুর লিঙ্গ প্রকাশ করেছে।

তাঁদের লিঙ্গ প্রকাশের ভিডিওটি প্রায় ২ মিলিয়ন ভিউ পেয়েছে। কিন্তু ভারতের নাগরিকত্ব থাকাকালীন যেকোনও দেশে গিয়ে লিঙ্গ নির্ধারণ রীতিমতো বেআইনি। অনাগত সন্তানের লিঙ্গ প্রকাশ করা ভারতে বেআইনি এবং PCPNDT আইনের (প্রি কনসেপশন এবং প্রি-নেটাল ডায়াগনস্টিক টেকনিকস অ্যাক্ট) এর অধীনে শাস্তিযোগ্য। আইনটি লিঙ্গ ভিত্তিক গর্ভপাত প্রতিরোধ এবং অনাগত শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রণয়ণ করা হয়েছে। এটি ১৯৯৪ সালে মহিলা ভ্রূণ হত্যা প্রতিরোধ এবং ভারতে ক্রমহ্রাসমান লিঙ্গ অনুপাতকে মোকাবেলা করার জন্য প্রণীত হয়েছিল। বিষয়টি ভাইরাল হওয়ার পরেই ওই ইউটিউবারের বিরুদ্ধে তামিলনাড়ুর স্বাস্থ্য দফতর আইনী নোটিশ পাঠিয়েছে। স্বাস্থ্য বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, ইরফান পারিবারিক অনুষ্ঠানের ভিডিও পোস্ট করে ভুল করেছেন। যেখানে ভ্রূণের লিঙ্গ প্রকাশ করা হয়েছিল। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, এনফোর্সমেন্ট অফিসার ইরফানকে একটি নোটিশ পাঠিয়েছেন।

এই ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র তামিলনাড়ুতে নয়, সারা দেশে কন্যা সন্তানের জন্ম হ্রাস করতে পারে। ভিডিওটি সরাতে পুলিশের সাইবার শাখাকে চিঠিও দিয়েছে স্বাস্থ্য বিভাগ। যদিও এই দম্পতির ঘোষণাটি অনেকের কাছ থেকে অভিনন্দন পেয়েছে। যা কিনা রীতিমতো সমালোচনার জন্ম দিয়েছে। প্রসঙ্গত, গত বছর সংসদে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর উপস্থাপিত তথ্য অনুসারে, লিঙ্গ অনুপাত, যা ২০০৫ সালে প্রতি ১০০০ পুরুষ শিশুর ৮৭৬ জন কন্যা শিশু ছিল, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে বেড়ে ৯০৭ হয়েছে৷ হরিয়ানা, রাজস্থান এবং তামিলনাড়ুর মতো রাজ্যগুলি তাদের সক্রিয় পদক্ষেপের জন্য প্রশংসিত হয়েছে। উল্লেখযোগ্যভাবে, তামিলনাড়ু তার লিঙ্গ অনুপাতের একটি উল্লেখযোগ্য উন্নতি দেখেছে, যা ২০১৫ সালে ৯১৮ থেকে ২০১৯ সালে ৯৪২-এ পৌঁছেছে।

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

উত্তরে দুর্যোগ, জেলায় জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস! সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?

প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন অসমের অজানা স্বর্গ বডোল্যান্ড

অবৈধ সম্পর্কের জেরে সন্তানকে শ্বাসরোধ করে খুন, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামীর

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা