স্কুলের প্রথম দিন, একেবারে পিঠে ব্যাগ নিয়ে তৈরি রাজশ্রী-পুত্র ইউভান

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা মরসুম আপাতত দেশ ছেড়ে ‘Gone’। ধীরে ধীরে দেশ সুস্থ হচ্ছে। একে একে বন্ধ হওয়া সব স্কুল-কলেজ, অফিস-আদালত খুলে গিয়েছে। মানুষ ফের জীবনযাত্রা নতুন করে শুরু করেছে। বাচ্চারা স্কুল যেতে শুরু করেছে। আর স্কুল ড্রেস তো একপ্রকার নস্টালজিয়া। তাই বাচ্চাদের কাছে, স্কুল ড্রেস, পিঠে ব্যাগ সবটাই যেন একটি আকর্ষণীয় দিক। যদিও নতুন নতুন বিষয়ে কৌতুহল বাচ্চাদের আগাগোড়াই।

এখন আবার নেটদুনিয়ায় নয়া সেনসেশন হয়েছে, দু-বছর পর সন্তানদের প্রথম স্কুলে যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখছেন তাঁর মা-বাবারা, যা নেটদুনিয়ার নতুন গল্প হয়ে দাঁড়িয়েছে। যেখানে বাদ নেই সেলিব্রিটিরাও।তাঁরাও তাঁদের সন্তানের প্রথম স্কুলে যাওয়ার ছবি জুড়ছেন তাঁদের সোশ্যাল মিডিয়ায়। এবার সেই তালিকায় নাম জুড়ল, কার নাম জানেন! টলিউডের চাইল্ড ক্রাশ ইউভান চক্রবর্তীর (Yuvaan Chakraborty)।

সম্প্রতি, রাজ-শুভশ্রী পুত্র, পিঠে ব্যাগ নিয়ে রীতিমতন স্কুলে রওনা দিলেন, সেই মিষ্টি দৃশ্য সবার সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। দেখতে দেখতে দেড় বছর অতিক্রম করেছে ইউভান, আর বয়সের তারতম্য অনুযায়ী তিনি ইতিমধ্যেই হাঁটতে-দৌড়তে দুইই শিখেছেন! তাই এবার পালা স্কুলে যাওয়ার, পড়াশোনা করার! যদিও এক্ষুনি বড়সড় স্কুল নয়! শুধুমাত্র প্লে-স্কুলে যাত্রা করলেন ইউভান।

প্লে-স্কুল, যেখানে খেলার ছলে বাচ্চাদেরকে পড়াশোনা শেখানো হয়! তাই বড়সড় স্কুল নাইই না গেলেন তিনি, অগত্যা প্লে-স্কুলই এখন ইউভানের আরেকটি খেলার জায়গা! পরনে হাফপ্যান্ট, গেঞ্জি, পিঠে স্কুল ব্যাগ নিয়ে ইউভান চললেন স্কুলে! ছেলের এই ছবিটি শেয়ার করে অভিনেত্রী জানালেন, ‘Can’t believe, this is happening!’ আসলে অভিনেত্রী নিজেও বিশ্বাস করতে পারছেননা যে, ইউভানও দেখতে দেখতে স্কুলে যাত্রা শুরু করল! যদিও ইউভান ইতিমধ্যেই মায়ের কাছে পড়াশোনার ট্রেনিং শুরু করে দিয়েছিলেন! তাই স্কুল যাওয়ার জন্যে, ‘নো-কান্নাকাটি’ এক্কেবারে ‘হ্যাপিলি’ হয়ে প্রস্তুত হলেন ইউভান, ছবিতে তা স্পষ্ট!

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান