মায়ের সঙ্গে শুটিংয়ে দিন কাটবে এবার ইউভানের

পরিচালক সপ্তাশ্ব বসুর হাত ধরে ‘ডক্টর বক্সী’ ছবিতে ফিরতে চলেছেন রাজ ঘরণী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছেলে ইউভানের জন্মের পর প্রায় একটা বছর কাজ থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। সম্প্রতি পরিবারের খুদেটির ১বছর পূর্তি হয়েছে। যদিও তার আগেই একটি রিয়ালিটি শো এর বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন অভিনেত্রী। সিনেমার শুটিং থেকে খানিক বিরত ছিলেন।  তবে এবার পুরোপুরি সিনেমার শুটিংয়ে ফিরছেন তিনি। পরিচালক সপ্তাশ্ব বসুর হাত ধরে নতুন ছবিতে ফিরতে চলেছেন রাজ ঘরণী। ছবির নাম ‘ ডক্টর বক্সী’। ছবি প্রসঙ্গে জানা যাচ্ছে যে এটি একটি মেডিক্যাল থ্রিলার ধর্মী ছবি।

অন্যদিকে এটি পরিচালকের চতুর্থ ছবি। নতুন ছবি সম্পর্কে পরিচালক জানান, তার আগের ছবি ‘প্রতিদ্বন্দ্বী’তে চিকিৎসা ব্যবস্থার গাফিলতির দিক তুলে ধরেছিলেন। এবারের ছবি প্রতিদ্বন্দ্বী-র সেই রেশকে ধরে রেখেই। ছবি সম্পর্কে পরিচালকের মতামত এক শ্রেনীর চিকিৎসক এই পেশাকে শুধুমাত্র টাকা রোজগারের পথ হিসাবে দেখে। যাঁদের কাছে রোগীর সুস্থ হয়ে ওঠার থেকেও বড় বিষয় যে কোনও প্রকারে টাকা আদায়। সেই চিকিৎসকের বিরুদ্ধেই কথা বলবে ‘ ডক্টর বক্সী’। জানা যাচ্ছে পরিচালকের এই ছবিতেও পরমব্রত চট্টোপাধ্যায়কে অভিনয় করতে পারেন। ডক্টর বক্সীর চরিত্রটির জন্য তাঁর সঙ্গেই কথাবার্তা চলছে, থাকছেন বনি সেনগুপ্তও।

এই প্রথমবার নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন বনি, একজন জেল ফেরত আসামীর ভূমিকায় অভিনয় করবেন তিনি।  অন্যদিকে শুভশ্রীর চরিত্রেও থাকছে শেড । পরিণীতা ছবিতে দর্শক এক অন্য ভূমিকায় ও আমূল পরিবর্তনের সঙ্গে দেখেছিলেন শুভশ্রীকে।  জানা যাচ্ছে,এবারও তাঁর অন্যথা হচ্ছে না। একজন ট্রাভেল ব্লগারের চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী।

কিন্তু এখন প্রশ্ন হল খুদে ইউভানকে ছেড়ে কি করে আউটডোর শুট করবেন তিনি? ছেলেকে যে চোখে হারান! শুভশ্রী জানিয়েছেন, ছেলেকে একটুও চোখের আড়াল করতে পারবেন না। তাই আউটডোর শুট হলেও ইউভানকে সঙ্গে নিয়ে যাবেন তিনি। অভিনেত্রী চান শুটিংয়ের পরিবেশেই বড় হোক ছেলে।। এছাড়াও এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন মাহি কর। জানা যাচ্ছে, আগামী বছর পয়লা বৈশাখে মুক্তি পাবে ছবিটি। ইতিমধ্যেই পরিচালকের নতুন ছবি ‘জতুগৃহ’-র শুটিং সারা। পাহাড়েই  মূলত হয়েছে ছবির শুট। পরমব্রত চট্টোপাধ্যায়, বনি সেন গুপ্ত, পায়েল সরকার প্রমুখ অভিনয় করছেন এই ছবিতে।

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভ্রূণ ছিঁড়ে খাচ্ছে কুকুর! চন্দ্রকোণা নার্সিংহোমের সামনে শিউরে ওঠার মতো ঘটনা

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন