কলকাতা কোর্ট স্বস্তি দিতেই পাল্টা তদন্তকারী পুলিশের বিরুদ্ধে নালিশ জারিনের

তদন্ত অফিসারের ইচ্ছাকৃত কাজের কারণে আমার মক্কেলকে ভোগান্তি পোহাতে হয়েছিল, তাই ভারতীয় ধারা 166 এবং 166A(b) এর অধীনে উক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে বিচার শুরু করা ছাড়া আমার আর কোন উপায় নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১২ লক্ষ টাকার প্রতারণার দায়ে গতকালই আইনী ঝঞ্ঝাট থেকে রেহাই পেয়েছেন সলমান খানের নায়িকা জারিন খান। গত মাসে শিয়ালদহ আদালত অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। কিন্তু অভিনেত্রী বিরুদ্ধে সমস্ত অভিযোগে তদন্ত করার পর বিচারকরা তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাতিল করেন। কিন্তু অভিনেত্রী রেহাই পেয়েও দমে যাওয়ার পাত্রী নন।

২০১৮ সালে কলকাতার কয়েকটি দুর্গাপুজোর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অভিনেত্রীর আসার কথা ছিল। তাঁকে আনার দায়িত্ব নেয় কলকাতার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। অভিনেত্রী আসবেন বলে অগ্রিম ১২ লাখ টাকা নিয়েও কলকাতায় পাড়ি দেননি। উল্টে টাকাও ফেরত দেননি বলে অভিযোগ। এরপরেই ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং আদালতের নির্দেশে

নারকেলডাঙা থানার পুলিশ তদন্তে নামে। প্রায় ৫ বছর পর গত মাসেই অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে শিয়ালদহ কোর্ট। কিন্তু সমস্ত তদন্ত করার পর আদালত গতকালই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন। কিন্তু অভিনেত্রী জারিন খানের অ্যাডভোকেট রিজওয়ান সিদ্দিকী এখন বলছেন যে, তিনি তাঁর মক্কেলের সঙ্গে প্রতারণার মামলায় জড়িত পুলিশের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছেন।

তাঁর বিবৃতি অনুযায়ী, “তদন্ত অফিসারের ইচ্ছাকৃত কাজের কারণে আমার মক্কেলকে ভোগান্তি পোহাতে হয়েছিল, তাই ভারতীয় ধারা 166 এবং 166A(b) এর অধীনে উক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে বিচার শুরু করা ছাড়া আমার আর কোন উপায় নেই। দণ্ডবিধি, 1860 যা জেনেশুনে আইনের নির্দেশ অমান্য করে এমন পুলিশ অফিসারদের (জনসেবকদের) জন্য ‘কঠোর কারাদণ্ড’ প্রদান করে। প্রাথমিকভাবে, আমি এবং আমার মক্কেলের পক্ষে সাধারণ জনগণকে জানাতে চাই যে, Ld. ম্যাজিস্ট্রেট আমার মক্কেলের বিরুদ্ধে ‘ওয়ারেন্ট’ জারি করেছিলেন, প্রতারণামূলক এবং বিভ্রান্তিকর বিবৃতি” যা তদন্তকারী অফিসার জনাব দিলীপ যাদব স্পষ্ট কারণ গুলির কারণে, আমার মক্কেলের ভোগান্তি পোহাতে হয়। বিষয়টির ‘সত্য ও সঠিক ঘটনা’ জানতে পেরে Ld. ম্যাজিস্ট্রেট, অবিলম্বে আমার মক্কেলের বিরুদ্ধে জারি করা ওয়ারেন্ট প্রত্যাহার করেন।” অন্যদিকে ইন্ডিয়া টুডেকে দেওয়া বিবৃতি অনুযায়ী জারিন বলেন, “আমি নিশ্চিত এর কোনো সত্যতা নেই। আমিও অবাক হয়েছি এবং আমার উকিলের সঙ্গে বিষয়টি পরীক্ষা করেছি।” জেরিন ২০১০ সালে বীরে সালমান খানের সঙ্গে জুটি বেঁধে বলিউডে আত্মপ্রকাশ করেন।

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের