বিষ খাইয়ে মারা হয়েছে জুবিনকে, বিস্ফোরক দাবি সহশিল্পীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যু নিয়ে রহস্য এখনও উন্মোচিত হয়নি। এই নিয়ে তদন্ত চলছে। এবার জুবিন গর্গ মৃত্যু তদন্তে মোড় ঘুরিয়ে দিয়েছেন তার ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী। তিনি অভিযোগ করেছেন যে প্রয়াত শিল্পীর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং উৎসবের সংগঠক শ্যামকানু মহন্ত তাঁকে বিষক্রিয়ার মাধ্যমে হত্যা করেছে। তারপর সঙ্গীতশিল্পীর মৃত্যুকে দুর্ঘটনাজনিত বলে ধামাচাপা দেওয়ার ষড়যন্ত্র করছে।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) এর অধীনে রেকর্ড করা সাক্ষীর সাক্ষ্য অনুসারে, শেখর জ্যোতি গোস্বামী তদন্তকারীদের বলেছেন যে সিঙ্গাপুরে জুবিন গর্গের মৃত্যুর আগের কয়েক ঘন্টা সিদ্ধার্থ শর্মার আচরণ সন্দেহজনক ছিল। এফআইআর-এ অভিযুক্ত সিদ্ধার্থের বিরুদ্ধে গুরুতর জামিন অযোগ্য অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে ফৌজদারি ষড়যন্ত্র, হত্যা এবং খুন। শেখর স্পষ্ট জানিয়েছেন সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক হোটেলে জুবিনের সঙ্গে সিদ্ধার্থ যে আচরণ করেছিলেন, তা যথেষ্ট সন্দেহজনক। 

যে বোটে দুর্ঘটনাটি ঘটেছিল সেটি সম্পর্কে বলতে গিয়ে গোস্বামী বলেন, অভিযুক্তরা জোর করে বোটের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়েছিল। যার ফলে সেটি সমুদ্রের মাঝখানে বিপজ্জনকভাবে দুলছিল। বোটে থাকা সমস্ত যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। শেখর জ্যোতি গোস্বামী আরও বলেন যে সিদ্ধার্থ শর্মা অসম অ্যাসোসিয়েশনের (সিঙ্গাপুর) সদস্য । তিনি এনআরআই তন্ময় ফুকনকে পানীয়ের ব্যবস্থা না করার নির্দেশ দিয়ে বলেছেন, সিদ্ধার্থই পানীয় সরবরাহ করবেন।
শেখর জ্যোতি গোস্বামী অভিযোগ করেন যে সিদ্ধার্থ শর্মা এবং শ্যামকানু মহন্ত উভয়েই গায়ককে বিষ প্রয়োগ করেছিল। তাদের ষড়যন্ত্র যাতে প্রকাশ না পায় তার জন্য ইচ্ছাকৃতভাবে সিঙ্গাপুরকে বেছে নেওয়া হয়েছিল। গোস্বামী আরও দাবি করেন যে শর্মা তাকে কোনও ভিডিও কারও সঙ্গে শেয়ার না করার নির্দেশ দিয়েছিলেন।
জিজ্ঞাসাবাদের সময় শর্মা এবং মহন্ত উভয়েই অভিযোগ অস্বীকার করেছেন। তবে, গোস্বামী তদন্তকারীদের বলেছেন যে যখন জুবিনের মুখ এবং নাক থেকে ফেনা বের হচ্ছিল। কিন্তু সিদ্ধার্থ এই বিষয়টিকে 'অ্যাসিড রিফ্লাক্স' বলে উড়িয়ে দিয়েছিলেন এবং অন্যদের আশ্বস্ত করেছিলেন যে চিন্তার কিছু নেই। তাৎক্ষণিক চিকিৎসা সহায়তার ব্যবস্থা করার পরিবর্তে, শর্মার কাজকর্ম গর্গের 'অকাল মৃত্যু'কে সহজতর করেছিল।
তদন্তকারীরা বলছেন যে, প্রাথমিকভাবে যা যা প্রমাণ রয়েছে যেমন ডকুমেন্টারি রেকর্ড, আর্থিক লেনদেন এবং সাক্ষীদের বক্তব্য, সিদ্ধার্থ শর্মাকে দোষী প্রমাণিত করার জন্য যথেষ্ট। মহন্তের বিরুদ্ধে সংগঠিত আর্থিক অপরাধ এবং বেনামি সম্পত্তি অধিগ্রহণের অভিযোগের তদন্তে অসম পুলিশের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং আয়কর (আই-টি) বিভাগের।

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে