৭৭ বছরেই জীবনাবসান বিখ্যাত সুরকার কে জে জয়

৭৭ বছরেই জীবনাবসান বিখ্যাত মালয়ালী সুরকার কে জে জয়

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ইন্ডাস্ট্রিতে একের পর এক শোকের ছায়া। দিন কয়েক আগেই মারা গিয়েছেন স্বনামধন্য মালয়ালম ছবির পরিচালক বিনু। তাঁর মৃত্যুতে এখনও শোকস্তব্ধ মালয়ালম ইন্ডাস্ট্রি। এর রেশ কাটতে না কাটতেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া। মারা গেলেন মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম টেকনো-মিউজিশিয়ান কে জে জয়। সোমবার ভোররাতে মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক)-এ আক্রান্ত হয়ে চেন্নাইয়ে নিজস্ব বাসভবনেই মারা গিয়েছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী কে জে জয়।

বুধবার চেন্নাইতেই প্রযুক্তিগত সুরকারের শেষকৃত্য সম্পন্ন হবে। মালয়ালম সিনেমায় তাঁর অবদান অনস্বীকার্য। প্রায় ২০০ টির বেশি দক্ষিণী ছবিতে তিনি Accordian এবং কিবোর্ডের ব্যাপক ব্যবহারের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর কেরিয়ারে শুরু হয় গির্জায় গায়কদলের সঙ্গে বেহালা বাজানোর মাধ্যমে। বলা চলে, এরপরেই তাঁর বিনোদন মহলে প্রতিষ্ঠিত হওয়ার দরজা খুলে যায়। কয়েক দশক তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর মৃত্যুতে স্বাভাবিক ভাবেই শোকের ছায়া মালয়ালম ইন্ডাস্ট্রিতে। ১৯৭৫ সালে ‘লাভ লেটার’ ছবির মাধ্যমে তিনি সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। প্রায় ৫০০ টির বেশি চলচ্চিত্রে কাজ করেছেন এই সঙ্গীত পরিচালক।

ইন্ডাস্ট্রির একাধিক বিখ্যাত পরিচালকের সঙ্গে তিনি সহযোগিতা করেন। মাত্র ১৮ বছর বয়সে তিনি কিংবদন্তি সুরকার MS বিশ্বনাথনের অর্কেস্ট্রার সঙ্গে যোগসূত্র স্থাপন করেন, এরপরই তাঁর ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার দরজা খুলে যায়। শুধু মালয়ালম নয়, তিনি প্রায় ১২ টি হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে, লাভ লেটার, চন্দনাচোলা, আরাধনা, ইভানেন্তে প্রিয়পুত্রান, অহল্যা, লিসা, মুক্কুভানে স্নেহিচা ভূতম, অনুপল্লবী, সার্পাম, থারঙ্গম, শক্তি, চন্দ্রহাসম, মকরবিলাক, মনুষ্য ম্রুগাম, মুথুচিপ্পা, রাজকুমারী, রাজপুত্রের মতো অনেক চলচ্চিত্রের জন্য সঙ্গীত রচনা করেছেন। মাঝা পেইয়ুনু মাদ্দালম কোত্তুনু এবং আরও অনেক কিছু।

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?