অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রের দিক থেকে চলতি বছরের অগস্ট মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাসেই একাধিক গ্রহের বদলে বেশ কয়েকটি রাশির জীবনে হতে চলেছে আমূল পরিবর্তন। এই মাসে গ্রহরাজ সূর্য, বাকশক্তি ও বুদ্ধির নিয়ন্ত্রক বুধ, জাগতিক সুখের নিয়ন্ত্রক শুক্র এবং বীরত্বের নিয়ন্ত্রক মঙ্গল তাদের গতিবিধিতে বড় পরিবর্তন ঘটাতে চলেছে। পাশাপাশি, বেশ কয়েকটি শক্তিশালী রাজযোগ গঠিত হচ্ছে, যা ১২টি রাশির জাতক জাতিকাদের জীবনে সরাসরি প্রভাব ফেলবে। চার রাশির জীবনে এই গ্রহের বদল সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। জেনে কোন চার রাশি রয়েছে এই তালিকায়…

অগস্ট ১: শুক্র গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করবে তাই এই সময়ে কিছুটা সতর্ক থাকতে হবে।

২ অগস্ট: শক্তি ও সাহসের প্রতীক মঙ্গল মিথুন রাশিতে গোচর করবে।

৫ অগস্ট: বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে। সূর্য ও বৃহস্পতির সঙ্গে মিলে ত্রিগ্রাহী ও বুধাদিত্য রাজযোগ গঠন করবে।

১৭ অগস্ট: সূর্য তার নিজস্ব রাশি সিংহতে প্রবেশ করবে, যা জাতক-জাতিকাদের নেতৃত্বদানের ক্ষমতা ও আত্মসম্মান ব্যাপকভাবে বৃদ্ধি করবে।

পাশাপাশি অগস্ট মাস জুড়ে জুড়ে শনি মীন রাশিতে, রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে বক্রী থাকবে। এছাড়াও, চন্দ্র প্রতি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করবে, যা গজকেশরীর মতো শুভ যোগ সৃষ্টি করবে।

কোন চার রাশির জন্য  অগাস্ট  মাস সবচেয়ে শুভ হতে চলেছে জেনে নিন…

১.  মিথুন রাশি 

মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য অগস্ট মাসটি সাফল্যে পরিপূর্ণ হতে পারে। এই মাসে মহালক্ষ্মী, গজকেশরী এবং ভদ্রা রাজযোগ গঠিত হচ্ছে, যা দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলো দ্রুত সম্পন্ন করতে সাহায্য করবে।  আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে এবং ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। চাকরিজীবীরা পদোন্নতি বা নতুন চাকরির সুযোগ পেতে পারেন। মানসিক চাপ কমবে। পরিবারে সুখ ও শান্তির পরিবেশ বিরাজ করবে। 

২. মকর রাশি 

এই মাসটি মকর রাশির জাতক-জাতিকাদের জন্য প্রতিপত্তি এবং সম্মান বাড়িয়ে দেবে। বৃহস্পতির শুভ প্রভাবে কর্মক্ষেত্রে আপনার কর্তৃত্ব এবং দায়িত্ব বৃদ্ধি পাবে। সহকর্মী এবং ঊর্ধ্বতনদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। আপনার সাহসিকতা প্রশংসিত হবে। ভাগ্য সহায় থাকলে, আপনার পরিকল্পিত কাজগুলো সময়মতো সম্পন্ন হবে।

৩. সিংহ রাশি 

সিংহ রাশির অধিপতি হলেন গ্রহরাজ সূর্য। এই মাসে সূর্য এই রাশিতে গোচর করবে। এছাড়াও, বুধাদিত্য রাজযোগের প্রভাবে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কর্মজীবনে আপনার কঠোর পরিশ্রমের পূর্ণ স্বীকৃতি আপনি পাবেন। ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। তবে, তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত থেকে বিরত থাকা উচিত।

৪. তুলা রাশি 

অগস্ট মাস তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। ভাগ্য আপনার পক্ষে থাকবে।  বাবা, শিক্ষক বা বয়োজ্যেষ্ঠদের নির্দেশনায় সঠিক পথে অগ্রসর হবেন। উচ্চশিক্ষার পথ সুগম হবে। যারা আমদানি-রফতানি এবং বৈদেশিক বাণিজ্যের সঙ্গে জড়িত, তারা মুনাফা অর্জন করতে পারেন। তবে, প্রেম বা ব্যক্তিগত বিষয়ে কোনও বড় আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। 

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫