হাতে আসবে আটকে থাকা টাকা, বছরের শেষ ৬ মাস কেমন কাটবে কর্কট রাশির জাতকদের?

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের শেষ ছয় মাসে কর্কট রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে কী অপেক্ষা করছে? জ্যোতিষশাস্ত্র মতে, বছরের শেষ ছয় মাসে শনি, সূর্য, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রের অবস্থান পরিবর্তন করবে। বছরের শেষ দিকে রাহু-কেতু অবস্থান পরিবর্তন করবে। এই অবস্থান বদলের ফলে কর্কট রাশির জাতকদের জীবনে অর্থ, কর্মজীবন, প্রেম ও স্বাস্থ্যে একাধিক পরিবর্তনের সম্ভাবনা। যদি কর্কট রাশির জাতক-জাতিকা হয়ে থাকেন তাহলে জেনে নিন বছরের শেষ ছয়টি মাস আপনাদের কেমন কাটবে।

অর্থভাগ্য

২০২৬ সালের দ্বিতীয়ার্ধ কর্কট রাশির জাতকদের জন্য আর্থিক দিক থেকে স্বস্তিদায়ক হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত পাওনা বা বকেয়া অর্থ নিয়ে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে, আগামী ছয় মাসে তার নিষ্পত্তির সম্ভাবনা তৈরি হতে পারে। অতীতে করা পরিশ্রমের সুফলও মিলতে শুরু করবে। বুধের অনুকূল অবস্থানের কারণে নতুন আয়ের সুযোগ তৈরি হতে পারে এবং সামগ্রিকভাবে আর্থিক পরিস্থিতি অনুকূলে থাকবে। 

কর্মজীবন ও ব্যবসা

ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আগামী ছয় মাস ইতিবাচক হতে পারে। গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে এবং ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রেও অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। ৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বড় কোনও বাধার সম্ভাবনা কম। তবে এই সময় বড় অঙ্কের বিনিয়োগ না করে আর্থিক ভারসাম্য বজায় রাখুন। 

প্রেম ও দাম্পত্য

জুলাই থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত প্রেমের সম্পর্কে কিছুটা সংযম ও ধৈর্য বজায় রাখুন। এই সময়ে সঙ্গীর সঙ্গে সাময়িক দূরত্ব বা ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি হতে পারে। তবে ধৈর্য ও পারস্পরিক বোঝাপড়া বজায় রাখতে পারলে সম্পর্ক স্বাভাবিক থাকবে। ৩১ অক্টোবরের পর গ্রহের অবস্থান আরও অনুকূল হওয়ায় প্রেম ও দাম্পত্য জীবনে মধুরতা বাড়বে।

স্বাস্থ্য

আগামী ছয় মাসে স্বাস্থ্য নিয়ে কোনওরকম অবহেলা করবেন না। পেট, কোমর বা হজম সংক্রান্ত ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। এছাড়া হাঁটুতে অস্বস্তি অনুভূত হতে পারে। শনির প্রভাবে কাঁধ, বাহু কিংবা বুকের হালকা সমস্যাও মাঝে মধ্যে দেখা দিতে পারে। যদিও এই সমস্যাগুলি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম, তবুও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রামের দিকে নজর দেওয়া উচিত।

সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি

সুজি দিয়েই হবে বাজিমাত, স্বাদ বদলে বানান ‘রাভা ভিন্ডি ফ্রাই’

বিধায়কদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের, নতুন গাড়ি এবং চালক ভাতা হিসেবে মিলবে ৭৫ হাজার টাকা

শুটিং সেটে গুরুতর আহত কার্তিন আরিয়ান, হাঁটুতে চোট নিয়ে হাসপাতালে ভর্তি, হবে সার্জারি

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

‘কোনও গাড়ি রেজিস্ট্রেশন ছাড়া চলবে না’, রাজ্য সরকারের ১০০ দিন পূর্তিতে বার্তা অর্জুন সিংহের

বাঙালির পছন্দের পোনা মাছের চপ, এবার বানিয়ে ফেলুন বাড়িতেই

পেটের দায়ে কাজে এসে নিউমার্কেটের হোটেলে মৃত্যু ঝাড়খণ্ডের যুবকের, সন্দীপকে হারিয়ে বুক চাপড়ে কান্না পরিবারের

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

খুপরি খুপরি ঘর, সরু প্যাসেজ! হোটেলের অন্দরমহল দেখে ক্ষুব্ধ দমকলমন্ত্রী

রিষড়া থেকে পাক-চর রানার আরও এক সঙ্গীকে গ্রেফতার করল এসটিএফ

ঘুপচি ঘর, একই ছাদের তলায় একাধিক হোটেল, নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের পর উঠছে প্রশ্ন