বৃহস্পতিবার কেমন যাবে, চোখ রাখুন রাশিফলে

দিন শুরু করার আগে সকলেরই উচিত নিজের নিজের রাশিফলে একবার করে চোখ বুলিয়ে নেওয়া। তাতে মানসিক ভাবে নিজেদের প্রস্তুত করে নেওয়ার সময় মেলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে যে মেঘ গর্জায় বেশি, সেই মেঘে মেলে না তত বৃষ্টি। ঠিক সেই রকমই দিনের শুরুটা ভাল হলেও অনেক সময় পুরো দিন কিন্তু ভালো যায় না। তাই দিন শুরু করার আগে সকলেরই উচিত নিজের নিজের রাশিফলে একবার করে চোখ বুলিয়ে নেওয়া। তাতে দিনের কঠিন সময়ের মোকাবিলা করার জন্য মানসিক ভাবে নিজেদের প্রস্তুত করে নেওয়ার সময় মেলে।

মেষ: ব্যবসা বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যথার সমস্যা। আজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। 

বৃষ: বিদ্যার্থীদের জন্য সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে সঞ্চয় কম হবে। বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। নিজের বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি। যানবাহন বা জমি, কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন। 

মিথুন: আজ সারা দিন খুব আলস্যে কাটতে পারে। বিদ্যার্থীদের কোনও ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার জন্য শুভ দিন। পেটের সমস্যায় ভোগান্তি।

কর্কট: কর্মরতা মহিলারা কাজের ব্যাপারে সাবধান থাকুন। আজ শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা বন্ধ রাখুন। 

সিংহ: আজ বন্ধুর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারোর বাড়িতে আগমন।কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভাল হবে। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। 

কন্যা: আজ কোনও কারণে সম্পন্ন হয়ে আসা কাজ আটকে যেতে পারে। প্রতিবেশীর কাছে আজ প্রিয় হতে পারবেন। লেখকদের জন্য দিনটি ভাল নয়। নতুন কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন। ব্যবসায় শুভ কিছু ঘটতে পারে। 

তুলা: কাজের প্রতি একটু চেষ্টা বাড়াতে হবে আজ। কোনও কারণে কিছু অর্থদণ্ড হওয়ার আশঙ্কা। উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে সাহায্য পাবেন আজ। ব্যবসায় কোনও বাধার জন্য মাথা গরম হতে পারে। পিতার সঙ্গে বিশেষ আলোচনা। 

বৃশ্চিক: নতুন কোনও কাজের আরম্ভ আজ না করাই ভাল হবে। কোনও কাজে বিপদের ঝুঁকি নিয়ে চিন্তা। প্রেমের ব্যাপারে হতাশা। আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধি। বন্ধুমহলে কোনও বিবাদ থেকে দূরে থাকুন। 

ধনু: সকালের দিকে কোনও শত্রুর জন্য খারাপ কিছু ঘটার আশঙ্কা। প্রেমের ভাল যোগাযোগ। শরীরের কোনও কষ্ট আজ বাড়তে পারে। ব্যবসায় শুভ পরিবর্তন। বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি। প্রিয়জনের প্রতি ঘৃণা জন্মাতে পারে। 

মকর: বাড়তি কোনও সমস্যায় পড়তে পারেন। কোনও রোগকে আজ অবহেলা করবেন না। অভিনেতাদের জন্য ভাল সময় নয়। বিবাহিত জীবনে সুখের পথে বাধা। ব্যবসার ক্ষেত্রে একটু চিন্তা। নতুন কাজের যোগাযোগ। 

কুম্ভ: কোমরের কোনও সমস্যার জন্য হাঁটাচলায় কষ্ট। সাংবাদিকদের জন্য ভাল সময়। কোনও বাইরের বিবাদ বাড়িতে আসতে পারে। রক্তচাপ বৃদ্ধি। আজ সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। পিতার সম্পত্তি পেতে পারেন। 

মীন: আজ কোনও কাজের শুরু খুব ভাল হবে।তবে শরীরে কোথাও আঘাত লাগার সম্ভাবনা আছে। সংসারে আর্থিক টানাপড়েনের জন্য বিরাট অশান্তি। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা। 

রোজ কুমড়োর বীজ খাচ্ছেন? জানলে অবাক হবেন এর ৫ ম্যাজিক

ওমেগা-৩, ভিটামিন এ, ক্যালসিয়ামের ভাণ্ডার এই সস্তার মাছ! মিলবে একাধিক উপকার

রাখি উৎসবে চন্দ্রগ্রহণের ছায়া, ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় জেনে নিন….

উল্টো চাল পরিবর্তন করে শনির সোজা গতি, মালামাল হবেন ৫ রাশির জাতকরা…

শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি, বেতন বাড়ার সম্ভাবনা এই রাশির জাতকদের

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির