এই মুহূর্তে

শনিদেবকে সন্তুষ্ট করুন এই ফুলে, সমস্যার সমাধান হবে দ্রুত

courtesy google

নিজস্ব প্রতিনিধিঃ ১২ রাশির মধ্যে ৩টি রাশির জীবনে এখন চলছে শনির সাড়ে সাতি। মীন, মেষ, কুম্ভ রাশিতে এখন শনির সাড়ে সাতি চলছে। পাশাপাশি শনির ধাইয়া চলছে সিংহ এবং ধনু রাশির জীবনে। এই সময় অনেক বেশি মানুষকে সতর্ক থাকতে হয়। শনিদেবের দৃষ্টি মানেই অনেকে মনে করেন খারাপ। কিন্তু এটা মিথ ছাড়া কিছুই নয়। শনিদেব আসলে কর্মফলের দেবতা। যে যেমন কর্ম করবে, শনিদেব তাঁকে তেমনি ফল দেবেন।

তবে কিছু টোটকা মেনে চললে শনিদেবের প্রভাব কিছুটা কাটানো সম্ভব হয়। সেই জন্য শনিদেবকে তুষ্ট করতে হবে। বলা হয়ে থাকে শনিবার স্নান সেরে শনি মন্দির এগিয়ে পুজো দিলে ভালো হয়। কালো তিল এবং সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে শনিদেবের আরতি করলে শুভ ফল পাওয়া যায়। পাশাপাশি শনিদেবের কাছে কিছু ফুল অর্পণ করতে পারেন। তাতেই খুশি হবেন তিনি।

শনিবার পুজোর সময় নীলরঙের ফুল নিবেদন করলে খুশি হন শনিদেব। এরফলে জীবনে শুভ শক্তির সঞ্চার হয়। রাশিতে যদি শনির ঢাইয়া বা সাড়েসাতি থাকে, তাহলে প্রভাব কমে যায়।

অপরাজিতা ফুল শনিদেবের খুব প্রিয় ফুল। শনিবার সকালেই শনিপুজো করার সময় ৫/৭ অথবা ১১ টি অপরাজিতা ফুল নিবেদন করতে পারেন। এই আচার শনিদেবকে সন্তুষ্ট করতে সাহায্য করে। জীবনে ঝামেলা থেকে দূরে রাখে।

শমী ফুল শনিদেবের আশীর্বাদ পেতে সাহায্য করে। এই ফুল শনিদেবের অত্যন্ত প্রিয় ফুল। খুব বড় সমস্যার সমাধান করতে চাইলে এই ফুল শনি পূজার সময় দিতে পারেন।

জীবনে সমস্ত সমস্যা থেকে দূরে থাকতে চািলে শনিদেবের কৃপাদৃষ্টির বজায় রাখতে হবে। এমন কোনো খারাপ কার থেকে বিরত থাকতে হবে, যাতে শনি দেবের কুদৃষ্টি না পড়ে। শনিদেব সর্বদা কর্মফল দেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জানুয়ারির শেষ সপ্তাহে বৃষ সহ ৫টি রাশির জাতকের আর্থিক লাভের সম্ভাবনা

শনির সাড়েসাতি থেকে মুক্তি পেতে চান? প্রদোষ ব্রত করলেই মিলবে অভাবনীয় ফল

আজকের রাশিফল: ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা সুখবর পাবেন, স্বাস্থ্যে অবনতি, হনুমান চালিশা পাঠ করুন

আজকের রাশিফল: শনির সুদৃষ্টি, কর্মক্ষেত্রে উন্নতি, বাবাকে ধর্মীয় ভ্রমণে নিয়ে যান…

সরস্বতী পুজোতে দুই গ্রহের গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

মনের মানুষ খুঁজে পাবেন, সরস্বতী পুজোতে প্রেম জীবনে উন্নতি কার কার, জেনে নিন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ