আজ মঙ্গলবার, প্রাকৃতিক দুর্যোগের দিনে দেখে নিন আপনার রাশিফল

সপ্তাহের দ্বিতীয় দিন। কাজের দ্বিতীয় দিন, আজকের দিনে কার রাশি কেমন দেখে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের দ্বিতীয় দিন। কাজের দ্বিতীয় দিন, আজকের দিনে কার রাশি কেমন দেখে নিন।

মেষ: বুকের যন্ত্রণা বাড়তে পারে। আজ আপনি মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন। পরিবারের মানুষ আজ আপনাকে ভুল বুঝতে পারেন। আজ আপনি মা-বাবার সঙ্গে কোনও গুরুত্বপূর্ণ আলোচনা করবেন না। চলাফেরায় বাড়তি সতর্ক থাকুন। ব্যবসায় আজ বাড়তি লাভ ও সুযোগ পেতে পারেন। মিষ্টি ব্যবহারে শত্রু পক্ষের মন জয় করতে পারবেন। বিপদ থেকে রক্ষা করতে গিয়ে নাজেহাল হতে হবে।

বৃষ : চাকরির ব্যাপারে নতুন চেষ্টা করতে হবে। অনেক দূরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যেতে পারে। বুদ্ধি খুব স্থির রেখে কাজ করুন। একটু সংযমী হওয়ার বিশেষ প্রয়োজন। কোনও অপ্রীতিকর ঘটনা আপনাকে চিন্তায় ফেলবে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব ভাল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ বাধতে পারে।

মিথুন: আজ ব্যবসায় একটু সাবধান থাকা দরকার। বুদ্ধির জোরে শত্রুকে হারাতে সক্ষম হবেন। জমি কেনাবেচার জন্য সময়টা খুব ভাল। আজ ভাইবোনদের সঙ্গে ঝামেলা মিটতে গিয়েও স্ত্রীর জন্য সমস্যা হবে। অন্যের বুদ্ধিতে আজ আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। প্রেমে ভাল চললেও বিবাদের সম্ভাবনা আছে। খুব ছোটখাটো ব্যাপারে সংসারে অশান্তি হবে। লটারির যোগ দেখা যাচ্ছে বা পাওনা আদায় হতে পারে।

কর্কট: প্রেমিক/প্রেমিকার জন্য অবসাধ বাড়তে পারে। হস্তশিল্পের বিষয়ে চেষ্টা থাকবে। কর্মচারীদের সঙ্গে ভাল ব্যবহারে সম্মান প্রাপ্তি। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে। অসতর্ক ভাবে কথা বলার জন্য বিপদে পড়তে পারেন। বাড়িতে আত্মীয়দের নিয়ে কোলাহল হবে। বাড়ি সাজানোর জন্য খরচ বাড়তে পারে। অফিসে উন্নতির যোগ রয়েছে। প্রিয় জনের ব্যবহারে মন খারাপ হবে। পড়াশোনা নিয়ে প্রথমে একটু চিন্তা থাকলেও পরে কেটে যাবে।

সিংহ : মিষ্টি কথা বলার জন্য সুনাম বাড়তে পারে। বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন। যানবাহনে ওঠানামায় বিপদের আশঙ্কা আছে। মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। দাম্পত্য জীবনে কলহ কেটে গিয়ে মিলন হতে পারে। আজ সারা দিন সুখ দুঃখ নিয়ে মিশ্র ভাবে কাটবে। চিকিৎসার জন্য প্রচুর খরচ হতে পারে। জ্যোতিষচর্চায় অগ্রগতির সম্ভাবনা। বন্ধু বাড়তে পারে।

কন্যা : আর্থিক চাপ নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা। আজ ব্যবসায় কর্মচারীর উপর কড়া নজর রাখতে হবে। কাজে অন্যমনস্কতা বাড়তে পারে। বিচক্ষণতার জন্য সকলের মন জয় করতে পারবেন। গুরুজনদের বাধ্য থাকার চেষ্টা করুন। আজ সঙ্গীতের প্রতি আকৃষ্ট হবেন। নিজের ভুলের জন্য সংসারে অশান্তি বাড়তে পারে। দেরি হলেও আপনার সুনাম হবে। সন্তানদের কথায় গুরুত্ব দিন। বন্ধুর সঙ্গে বিবাদ বাধতে পারে।

তুলা: নীতিকথা বলার জন্য সুনাম বাড়বে। আজ কারও সঙ্গে অশান্তি হতে পারে। ভাই-বোনের সম্পর্কে চিড় ধরা থেকে সাবধান। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। প্রেমে সাফল্য পাওয়ার বা জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। খুব পুরনো কোনও দামি জিনিস আপনার হাতে আসতে পারে। অন্যের সম্পত্তির দায়িত্ব আসতে পারে। পশুর দ্বারা ক্ষতির আশঙ্কা। দুপুরের পরে ব্যবসায় চাপ বাড়তে পারে।

বৃশ্চিক: সকাল থেকে শরীর ও মনে চাপ বাড়তে পারে। উচ্চশিক্ষায় অনেক দূর এগোতে পারবেন। যে কোনও পরিস্থিতি সামলাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন। দুঃস্থ কারও পাশে দাঁড়াতে পারায় শান্তি পাবেন। আজ কোনও অজানা ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে। বন্ধুরূপী ব্যক্তির জন্য সাংসারিক অশান্তির আশঙ্কা। মধুর ব্যবহারে সকলের মন জয় করতে পারবেন। পেটের রোগ থাকলে ফেলে না রাখাই ভাল।

ধনু: ব্যবসায় শত্রুর জন্য ক্ষতি হওয়া থেকে সাবধান। আজ কোনও বিষয়ে আপনাকে উচ্চপদস্থ ব্যক্তির কাছে করুণার পাত্র হতে হবে। কর্মস্থানে দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হতে হবে। সন্তানদের জন্য শুভ যোগাযোগ আসতে পারে। আজ অর্থ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। মায়ের শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা।

মকর: অপরের কোনও কথা মানসিক কষ্ট বাড়াতে পারে। আজ এমন কিছু সমস্যা দেখা দেবে যার জন্য সারা দিন চিন্তা থাকবে। শত্রুর সঙ্গে আপস করে নিন। বিচক্ষণ ব্যক্তির জন্য কর্মে উন্নতি। লটারি কাটবেন না। পরোপকারে মানসিক শান্তি পাবেন। প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই ভাল হবে। পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন।

কুম্ভ : ভাল কোনও জিনিস উপহার পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য শুভ সময় চলছে। ব্যবসায় আকস্মিক লাভ আপনাকে হতবাক করবে। ব্যবসায় বন্ধুর সাহায্য পেতে পারেন। চোখের সমস্যায় ভোগান্তি। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞানচর্চায় অগ্রগতির সম্ভাবনা। আজ শত্রুর সঙ্গে কোনও চুক্তিতে আপনি জিততে পারেন। ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে।

মীন: সকালের দিকে বাড়তি কিছু আয় হওয়ায় আনন্দ পাবেন। আজ ব্যবসায় এমন কিছু ঘটবে যা আপনার মনে সংশয়ের সৃষ্টি করবে। বুদ্ধির জোরে অস্বাভাবিক পরিবেশকে স্বাভাবিক করতে সক্ষম হবেন। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা এই মুহূর্তে না করাই ভাল। আজ কর্মক্ষেত্রে খুব সাবধানে চলুন। নিজের দুর্বলতা অন্যকে বুঝতে দেবেন না। কোনও আলোচনা থাকলে স্ত্রীর সঙ্গে করুন। কারও বিশ্বাসভঙ্গের কারণ হতে পারেন।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল