শ্রাবণের চতুর্থ সোমবারে তিন রাজযোগের সৃষ্টি, শিবের আশীর্বাদে আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

হিন্দু পঞ্জিকা অনুসারে, শিবের এই পবিত্র ব্রত পালনের দিনে বিশেষ গ্রহাবস্থানের কারণে তিনটি শুভ রাজ যোগের সৃষ্টি হতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি ক্যালেন্ডার অনুযায়ী, শ্রাবণ মাসের চতুর্থ তথা শেষ সোমবার আজ ১০ অগস্ট। হিন্দু পঞ্জিকা অনুসারে, শিবের এই পবিত্র ব্রত পালনের দিনে বিশেষ গ্রহাবস্থানের কারণে তিনটি শুভ রাজ যোগের সৃষ্টি হতে চলেছে। কর্কট রাশিতে সূর্য ও বুধের সংযোগে বুধাদিত্য রাজযোগ, সূর্য ও বৃহস্পতির সংযোগে গুরু আদিত্য রাজযোগ এবং চন্দ্র ও মঙ্গলের সংযোগে মহালক্ষ্মী রাজযোগের সৃষ্টি হতে চলেছে। জ্যোতিষীদের মতে, এই যোগগুলির প্রভাবে মেষ, সিংহ, কন্যা এবং মীন রাশির জাতকদের শুভ সময় শুরু হতে চলেছে।

মেষ রাশি: এই সংমিশ্রণটি মেষ রাশির জন্য ইতিবাচক। আর্থিক উন্নতির দরজা খুলে যাবে। আটকে থাকা কাজের অগ্রগতি হবে। কঠোর পরিশ্রমের ইতিবাচক ফল পাবেন। এই সময়ে আপনার আত্মবিশ্বাস বাড়বে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও শক্তিশালী হবে। তাই ভগবান শিবের পূজা করা আপনার জন্য শুভ।

সিংহ রাশি: এই তিনটি রাজযোগের সংমিশ্রণে এই রাশির জাতকরা কর্মজীবনে যোগ্য মর্যাদা পাবেন। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম এবং দক্ষতার স্বীকৃতি মিলবে। সামাজিক মর্যাদা ও প্রতিপত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। আর্থিক সুযোগও আসবে। কোনও গুরুত্বপূর্ণ প্রকল্পে এগিয়ে যাবে। শিব পূজার মাধ্যমে দিন শুরু আপনার জন্য
শুভ হবে।

কন্যা রাশি: এই শুভ সংমিশ্রণটি কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিকভাবে লাভজনক হবে। আয়ের নতুন পথ খুলে যাবে। যাঁরা দীর্ঘদিন ধরে কোনও প্রকল্পের ফলাফলের জন্য অপেক্ষা করছেন, তাঁরা ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। কর্মজীবনে উন্নতির সুযোগ আসবে। আপনার বুদ্ধিমত্তা এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়বে।

মীন রাশি: শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মীন রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ। কর্মজীবন, সম্পদ এবং সাফল্য সম্পর্কিত বিষয়ে ইতিবাচক লক্ষণ দেখা দেবে। কোনও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। ভগবান শিবের জলাভিষেক করা শুভ বলে হবে।

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের