শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শনির সাড়ে সাতির প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই চিন্তায় কুম্ভ রাশির জাতক-জাতিকারা। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এবার ধীরে ধীরে সেই কঠিন সময় কাটিয়ে ওঠার পালা। অর্থনৈতিক টানাপোড়েন থেকে কর্মক্ষেত্রের বাধা, বিভিন্ন সমস্যার মধ্যে যাঁরা দিন কাটাচ্ছেন, তাঁদের জন্য আগামী কয়েক মাস গুরুত্বপূর্ণ হতে পারে। ২০২৭ সালের জুনে শনির রাশি পরিবর্তনের সঙ্গে কুম্ভ রাশির সাড়ে সাতির পর্ব শেষ হওয়ার কথা। তার আগে কোন কোন ক্ষেত্রে স্বস্তির ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষীয় গণনা?

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বর্তমানে কুম্ভ রাশির জাতক-জাতিকারা শনির সাড়ে সাতির শেষ পর্যায়ের মধ্যে রয়েছেন। এই পর্যায়কে বলা হয় ‘নামতি সাড়ে সাতি’। আগামী ৩ জুন ২০২৭-এ শনি মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করলে কুম্ভ রাশির সাড়ে সাতির প্রভাব শেষ হবে বলে মনে করা হচ্ছে। জেনে নিন, আগামী দিনে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য কী কী সম্ভাবনার কথা বলা হয়েছে।

আটকে থাকা টাকা ফেরার সম্ভাবনা

দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছেন কিংবা কারও কাছে টাকা পাওনা রয়েছে? জ্যোতিষীয় পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক মাসে আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। পুরনো লেনদেনের জট কাটার ইঙ্গিতও রয়েছে। তবে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

কর্মক্ষেত্রে মিলতে পারে নতুন সুযোগ

চাকরিজীবীদের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। অন্যদিকে, ব্যবসায়ীদের সামনে নতুন যোগাযোগ এবং লাভজনক চুক্তির সুযোগ আসতে পারে। তবে সাফল্যের জন্য ধৈর্য ধরে দায়িত্ব পালন করা জরুরি।

অসমাপ্ত কাজ শেষ হওয়ার ইঙ্গিত

দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আসতে পারে। পরিকল্পনা করে একের পর এক দায়িত্ব সামলালে কাঙ্ক্ষিত ফল পাওয়ার আশা করছেন জ্যোতিষীরা।

পরিবারে ফিরতে পারে শান্তি

পারিবারিক অশান্তি কমে সম্পর্কের উন্নতি এবং বাড়িতে সুখ-শান্তি ফেরার সম্ভাবনার কথাও বলা হচ্ছে।

কী করবেন?

শনিবার শনিদেবের পুজো, অভাবী মানুষকে কালো তিল বা কালো অড়র ডাল দান এবং হনুমান চালিশা পাঠ করুন। 

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের