মেষে প্রবেশ শুক্রের, ৫ রাশির জাতকদের জীবনে কঠিন সময় শুরু হচ্ছে

বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্রকে একটি স্ত্রীলিঙ্গ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। ২০২৬ সালের ২৬ মার্চ, ভোর ৪:৫০ মিনিটে মেষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্রকে একটি স্ত্রীলিঙ্গ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। ২০২৬ সালের ২৬ মার্চ, ভোর ৪:৫০ মিনিটে মেষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। যেটি মঙ্গল গ্রহের রাশি। শুক্র সাধারণত প্রেম, সৌন্দর্য এবং বিলাসিতার প্রতীক। কিন্তু এর গোচর যেহেতু মঙ্গলের রাশি মেষে ঘটবে, তাই এটি মঙ্গলের শক্তিকে প্রভাবিত করবে। মঙ্গলকে সাহস, আবেগ এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রতীক বলা হয়। তাই মেষে শুক্রের গমনের ফলে কিছু রাশির জাতকদের জীবনে কুপ্রভাব পড়তে চলেছে। চলুন জেনে নেওয়া যাক শুক্রের এই গোচরের ফলে কোন কোন রাশির জাতকদের জীবন ঘোর অন্ধকার নেমে আসছে…

মেষ: শুক্র মেষ রাশির লগ্ন ঘরে গোচর করবে। এই সময়ে আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন, কিন্তু তা সঞ্চয় করতে পারবেন না। এর অর্থ হল আপনার খরচ বাড়বে। আপনার সম্পর্কে উত্থান-পতন দেখা দেবে। ঊর্ধ্বতনদের সঙ্গে সম্পর্ক খারাপ হবে। কাজের চাপ বাড়বে। কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে আপনাকে সংগ্রাম করতে হবে। আপনার সামাজিক মর্যাদা হ্রাস পাবে।

কর্কট: শুক্র কর্কট রাশির দশম ঘরে গোচর করবে। কর্মক্ষেত্রে চাপ বাড়বে। চাকরি পরিবর্তনের সম্ভাবনা আছে, তবে সতর্কতার সঙ্গে অগ্রসর হোন। অতিরিক্ত কাজের চাপ মানসিক চাপের কারণ হবে। ব্যবসায়ী দের জন্য মুনাফা বৃদ্ধি করা কঠিন হবে। আপনি অর্থ উপার্জন করলেও খরচ বাড়বে। আপনার জীবনসঙ্গীর সঙ্গে সমন্বয় কমে যাবে। উচ্চ রক্তচাপ উদ্বেগের কারণ হবে।

কন্যা: শুক্র কন্যা রাশির অষ্টম ঘরে প্রবেশ করবে। কোনও বিষয় নিয়ে উদ্বেগ বাড়বে, যা হতাশার কারণ হবে। ব্যবসায় অবহেলার কারণে লোকসান হবে। অহংকার সংঘাতের কারণ হবে। আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি সর্বোচ্চ যত্ন নিতে হবে।

মকর: শুক্র মকর রাশির চতুর্থ ঘরে গোচর করছে। যার ফলে আপনি নিরাপত্তাহীনতায় ভুগবেন। আপনি পারিবারিক সমস্যার সম্মুখীন হবেন। আপনি প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হবেন, যা আপনার ব্যবসাকে প্রভাবিত করবে।

মীন: শুক্র মীন রাশির দ্বিতীয় ঘরে গোচর করবে। এই সময়ে অগ্রগতির পথে বাধা আসবে। আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে। কাঙ্ক্ষিত সুবিধা অর্জন করতে না পারার সম্ভাবনা রয়েছে। যদি চাকরি পরিবর্তনের কথা ভেবে থাকেন, তবে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিন। ব্যবসায় ক্ষতির সম্মুখীন হবেন।

মাত্র আটত্রিশেই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

বিতর্ক নিয়েই বক্সঅফিসে সুনামি! মুক্তির ৪ দিনে বিশ্বব্যাপী ২৩৩ কোটি আয় ‘পেড্ডি’র

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

হোয়াটসঅ্যাপ গ্রুপে ‘বিনিয়োগের ফাঁদ’, IT কর্মীর প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারকরা

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তির বার্তা! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃত ৩, জারি সুনামি সতর্কতা