সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে গ্রহের গতিবিধির পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। অক্টোবরের শেষে সূর্য তার নক্ষত্র পরিবর্তন করবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে গ্রহের গতিবিধির পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। অক্টোবরের শেষে সূর্য তার নক্ষত্র পরিবর্তন করবে। ২৪ অক্টোবর সূর্য চিত্রা নক্ষত্র ত্যাগ করে রাহুর স্বাতী নক্ষত্রে প্রবেশ করবে। ৬ নভেম্বর সেখানেই থাকবে সূর্য। সূর্যের এই নক্ষত্র পরিবর্তন সমস্ত রাশির জাতকদের উপর ব্যাপক প্রভাব ফেলবে। বিশেষ করে, সূর্যের এই নক্ষত্র গোচর মিথুন, তুলা, বৃশ্চিক এবং কুম্ভ রাশির জাতকদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। জেনে নিন তাঁরা কী কী দিক থেকে উপকৃত হবেন?

মিথুন রাশি: সূর্যের স্বাতী নক্ষত্রে প্রবেশ মিথুন রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বাড়াবে। কর্মদক্ষতা বাড়বে। নেতৃত্বের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। যে কোনও কাজে ভাইবোনদের সমর্থন পাবেন। কোথাও ভ্রমণে যেতে পারেন। আর্থিক বিষয়েও ইতিবাচক পরিবর্তন সম্ভব। যারা চাকরিতে আছেন তারা নতুন সুযোগ পাবেন, যারা শিক্ষার সঙ্গে জড়িত তাঁদের জন্যে সময়টি অনুকূল। বাবা বা পরিবারের কোনও বয়োজ্যেষ্ঠ সদস্যের সাহায্যে আপনার একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে।

তুলা রাশি: তুলা রাশিতে সূর্যের এই গোচর আর্থিকভাবে তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ গতি পাবে। আয়ের নতুন উৎস খুলে যাবে। পুরনো উৎস থেকেও অর্থ লাভ হবে। যারা চাকরিতে আছেন, তারা কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের কাছ থেকে সমর্থন পাবেন। পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন। যারা ব্যবসায় আছেন, তাদের ক্ষেত্রে নতুন কোনও চুক্তি বা গুরুত্বপূর্ণ লেনদেন নিয়ে আলোচনা এগোতে পারে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম ও দক্ষতার কদর বাড়বে, যা আপনার সম্মান বৃদ্ধি করবে। সরকারি কাজে সমর্থন পাবেন। উল্লেখযোগ্য আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই সময়ে গুরুত্বপূর্ণ কিছু সুযোগ পাবেন, তবে সেগুলি বিচক্ষণতার সঙ্গে কাজে লাগাতে হবে।

কুম্ভ রাশিঃ কুম্ভ রাশির জন্য, স্বাতী নক্ষত্রপুঞ্জে সূর্যের গোচর নতুন ধারণা এবং সুযোগের সূচনা করবে। আপনার বুদ্ধিবৃত্তিক ক্ষমতা এবং আত্মবিশ্বাস বাড়বে। নতুন ধারণা আর্থিক লাভের পথ খুলে যাবে। কর্মক্ষেত্রে নতুন সাফল্য অর্জনের সুযোগ হবে। কাঙ্ক্ষিত  ভ্রমণের সম্ভবনা রয়েছে। পরিবারে আনন্দময় পরিবেশ বিরাজ করবে। ধর্মীয় বা আধ্যাত্মিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ বাড়বে।

স্বাতী নক্ষত্র কী?

জ্যোতিষশাস্ত্রে, রাহুকে স্বাতী নক্ষত্রের অধিপতি বলা হয়। সূর্যকে আত্মা, পিতা, আত্মবিশ্বাস এবং বীরত্বের কারক গ্রহবলা হয়, আর রাহুকে ছায়া গ্রহ বলা হয়। তাই, সূর্যের রাহুর নক্ষত্রে প্রবেশকে একটি গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় পরিবর্তন হিসেবে বলা হচ্ছে। এ বছর দিওয়ালি ৮ নভেম্বর। ২৪ অক্টোবর সূর্য স্বাতী নক্ষত্রে প্রবেশ করবে। আর ৬ নভেম্বর পর্যন্ত সেখানেই থাকবে। এর অর্থ হলো, এই নক্ষত্র পরিবর্তনটি দিওয়ালির ঠিক আগে ঘটবে। যার ফলে এই চার রাশির জীবনে সুসময় শুরু হবে।

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

শনি ও মঙ্গলের সংযোগে নবপঞ্চম রাজযোগ, পুজোতে মালামাল হবেন ৫ রাশির জাতকরা

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর