শনি-রাহু-কেতু থেকে সাবধান! নতুন বছরে সমস্যায় পড়তে পারেন এই ২ রাশি

Share:

নিজস্ব প্রতিনিধি : নতুন বছরে শনি, রাহু, কেতুর প্রভাব থাকবে সব রাশির ওপরে। তবে ২টি রাশির ওপরে সব থেকে বেশি প্রভাব পড়বে। এই দুটি রাশির জীবনে সমস্যা আসতে পারে। রাহু ও কেতু সমস্যা দেবে। পাশাপাশি রয়েছে শনির সাড়েসাতি ও ঢাইয়া। এরফলে সমস্যা হতে পারে। নতুন বছরে ৫টি গ্রহ একসঙ্গে মকর রাশিতে অবস্থান করতে চলেছে।

জানা গিয়েছে মকর রাশিতে শুক্র সূর্য মঙ্গল বুধ ও চন্দ্র একসঙ্গে থাকতে চলেছে। পাশাপাশি নতুন বছরের সুন্নি রাহু ও কেতু প্রভাব ফেলতে চলেছে দুটি রাশিতে। এর মধ্যে একটি রাশি সিংহ অন্য একটি রাশি কুম্ভ। এই দুই মাসে ২০২৬ সালে ব্যক্তিগত এবং প্রফেশনাল লাইফে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। না হলে একাধিক সমস্যা আসতে পারে। বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে নতুন বছরের সিংহ রাশিতে কেতু থাকার জন্য প্রভাব পড়তে পারে। এই রাশিতে শনির ঢাইয়ার প্রভাব থাকতে পারে। পাশাপাশি শনির রাশি কুম্ভতে রাহু থাকার কারণে এই রাশিতে শনির সাড়ে সাতের প্রভাব বজায় থাকবে। সিংহ এবং কুম্ভ রাশির উপর রাহুল ও কেতুর সঙ্গে শনি র এই সমস্যা সাবধানে মেনে চলতে হবে।

সিংহ- ২০২৬ সালে সিংহ রাশির ওপর শনির ঢাইয়া এবং কেতুর প্রভাব থাকবে। এর ফলে এই বছরে সিংহ রাশির জাতক জাতিকাদের খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। ঋণ নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। এরফলে অত্যন্ত প্রয়োজনীয় জিনিসের উপরেই শুধু খরচ করার কথা বলা হচ্ছে। জীবনসঙ্গের সঙ্গে সতর্কতা নিয়ে থাকতে হবে। তাঁর সঙ্গে মতভেদ হওয়ার আশঙ্কা রয়েছে। এই অশুভ প্রভাব থেকে পারিবারিক সমস্যার সমাধান করতে হবে। ক্যারিয়ারের ক্ষেত্রে দেখতে গেলে কাজের চাপ বাড়তে পারে। সিনিয়রের সঙ্গে অফিসে সমস্যার সৃষ্টি হতে পারে। ব্যক্তিগত এবং প্রফেশনাল লাইফে পরিবর্তন আসতে পারে। সে কি সব সময় পছন্দের নাও হতে পারে। বন্ধুদের সমস্ত কথা বলা থেকে দূরে থাকুন।

কুম্ভ-কুম্ভ তে রাহুর অবস্থানের কারণে শনির সাড়েসাতি প্রভাব ফেলতে চলেছে। শনির সাড়েসাতি শেষ দশা চলছে। এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে সোনার মতো উজ্জ্বল হয়ে আসতে পারে। ব্যবসায়ীরা ক্ষেত্রে বেশি আয়ের জন্য চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। কারণ প্রতিদ্বন্দ্বী বেশি করে চাপ সৃষ্টি করতে পারে। আর্থিক ক্ষেত্রের সঠিক ম্যানেজমেন্ট এর প্রয়োজন। নাহলে সমস্যায় পড়তে হতে পারে। পারিবারিক সমস্যা জীবনসঙ্গীর সঙ্গে সুখী জীবন কাটানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। মানসিক স্থিতি সমস্যায় ফেলতে পারে। অফিসে সহকর্মীদের সঙ্গে কিছু অশান্তি মনো কষ্টের কারণ হতে পারে। এর ফলে কাজে বাধা আসতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার কথা বলা হচ্ছে।

 



গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই