পাকিস্তানে ফের সেনা অভ্যুত্থান! কুর্সি দখলের তোড়জোড় সেনাপ্রধান আসিম মুনিরের

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দল। গণনায় জালিয়াতি করেও পোষ্য ভৃত্য নওয়াজ শরিফকে সরকার গঠনের মতো ম্যাজিক ফিগার এনে দিতে পারেননি সেনা প্রধান আসিম মুনির। কার্যত জেলে পোরার হুমকি দিয়ে বিলাওয়াল ভুট্টোকে নিজের মায়ের ঘাতক নওয়াজ শরিফের সঙ্গে হাত মেলাতেও বাধ্য করেছেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হচ্ছে না। সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগারে পৌঁছনো যাচ্ছে না। তাই শেষ মুহুর্তে দেশে স্থিতিশীলতার দোহাই পেড়ে ক্ষমতায় বসার পাঁয়তারা কষছেন সেনা প্রধান আসিম মুনির। সূত্রের খবর, প্রেসিডেন্ট আরিফ আলভিকে দিয়ে সামরিক আইন জারি করানোর জন্য উদ্যোগ নিয়েছেন প্রাক্তন পাক গুপ্তচর প্রধান।

গত বৃহস্পতিবারই পাকিস্তান জাতীয় সংসদের ২৬৫ আসনে ভোট নেওয়া হয়েছিল। তার পরে ৪৮ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও সম্পূর্ণ ফলাফল ঘোষণা করতে পারেনি পাকিস্তান নির্বাচন কমিশন। শুধু তাই একাধিক আসনে ইমরান খানের সমর্থিত নির্দল প্রার্থীদের প্রথমে জয়ী ঘোষণা করার পরে ফলই বদলে ফেলা হয়েছে। পাক সেনাপ্রধানের অনুগত ভৃত্য নওয়াজ শরিফের দলের প্রার্থীদের জোর করে জেতানোর মতো বিস্ফোরক অভিযোগ উঠেছে।

পাকিস্তানের নির্বাচন যে স্বচ্ছ হয়নি তা স্বীকার করে নিয়েছেন দেশের বিশিষ্ট সাংবাদিক থেকে শুরু করে রাজনৈতিক পর্যবেক্ষকরা। ইতিমধ্যেই আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন-সহ একাধিক দেশের পক্ষ থেকে নির্বাচন নিয়ে ওঠা অভিযোগ নিয়ে তদন্তের দাবি জানানো হয়েছে। ভোটের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত না হওয়া সত্বেও শুরু হয়েছে ঘোড়া কেনাবেচার খেলা। আর ওই খেলা পরিচালনা করছেন খোদ পাকিস্তানের সেনাপ্রধান।

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

তিউনিসিয়াকে ৫-১ গোলে হারাল সুইডেন

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট