মাদক মামলায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ২৫ জুন চার্জ গঠন

ওই দিন সশরীরে পাক স্বরাষ্ট্রমন্ত্রীকে সশরীরে আদালতে হাজির থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের বড়সড় অস্বস্তিতে শাহবাজ শরিফ সরকার (Shehabaz Sharif Govt.)। মাদক পাচার মামলায় এবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী (Interior Minister) তথা কুখ্যাত মাদক ব্যবসায়ী রানা সানাউল্লাহকে (Rana Sanaullah) আগামী ২৫ জুন সশরীরে হাজির থাকার নির্দেশ দিল লাহোরের বিশেষ মাদক দমন আদালত। ওই দিনই তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করা হবে বলে মঙ্গলবার জানিয়েছেন বিশেষ আদালতের বিচারক। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, চার্জ গঠনের আগেই নৈতিক কারণে ইস্তফা দেওয়া উচিত পাক স্বরাষ্ট্রমন্ত্রীর। দেশের ইতিহাসে এই প্রথম কোনও মন্ত্রীর বিরুদ্ধে মাদক মামলায় চার্জ গঠন হতে চলেছে।

পাকিস্তান মুসলিম লিগ (এন) নেতা রানা সানাউল্লাহয়ের (Rana Sanaullah) বিরুদ্ধে দীর্ঘদিনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ। ২০১৯ সালের পয়লা জুলাই ফয়সালাবাদ (Faisalabad) থেকে লাহোর (Lahore)  ফেরার পথে রবি টোল প্লাজার (Ravi Toll Plaza) কাছে সানাউল্লাহের গাড়িতে বিশেষ অভিযান চালায় মাদক দমন সংস্থার বিশেষ দল। ওই তল্লাশিতে পিএমএল (এন) নেতার গাড়ি থেকে ১৫ কেজি হেরোইন উদ্ধার হয়। রানা সানাউল্লাহের পাশাপাশি তাঁর গাড়ির চালক ও তিন নিরাপত্তা রক্ষীকেও গ্রেফতার করা হয়। পিএমএল (এন) নেতার জামিনের আর্জি দু’দুবার খারিজ করে দেয় লাহোরের মাদক দমন আদালত। শেষ পর্যন্ত ২০১৯ সালের ২৪ ডিসেম্বর লাহোর হাই কোর্ট থেকে জামিন পান সানাউল্লাহ (Rana Sanaullah)। জামিনে মুক্তি পাওয়ার পরেই তিনি অভিযোগ করেন, ‘পরিকল্পিতভাবেই তাঁকে ফাঁসিয়েছে ইমরান খান প্রশাসন।’

মাদক দমন শাখার পক্ষ থেকে সানাউল্লাহের (Rana Sanaullah) বিরুদ্ধে মাদক দমন আইনের ৯ (সি) ধারায় মামলা রুজু করা হয়েছে। ওই ধারা অনুযায়ী মাদক ব্যবসা কিংবা পাচারে জড়িত থাকার অপরাধে সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড (death penalty)। আর সর্বনিম্ন সাজা হচ্ছে ১৪ বছরের জেল এবং ১০ লক্ষ রুপি জরিমানা।

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!