আমেরিকায় বিশ্ববিদ্যালয়ে শুটার, পড়ুয়াদের আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়ে বাতিল কর্তৃপক্ষের

শনিবার বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজ ঢুকে গুলি চালিয়েছে বলে দাবি করা হয় বিশ্ববিদ্যালয়ের তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকার নরম্যানের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ে (University of Oklahoma) শুটার ঢুকে পড়ার অভিযোগে আচমকা আতঙ্ক ছড়াল। শনিবার বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজ ঢুকে গুলি চালিয়েছে বলে দাবি করা হয় বিশ্ববিদ্যালয়ের তরফে। ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের তরফে অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ছাত্রদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার জন্যও বলা হয়। কিন্তু তদন্তে কিছু সন্দেহজনক না মেলায় বেশ কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের তরফে আবার টুইট করে সতর্ক বার্তা বাতিল করা হয়।

ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের তরফে এদিন প্রথম টুইটে পড়ুয়াদের সতর্ক করা হয়। সংক্ষিপ্ত সেই সতর্ক বার্তায় লেখা হয়, ‘ভ্যান ভ্লিট ওভালে একজন সক্রিয় শুটার রয়েছে। এখনই দ্রুত ব্যবস্থা নিন। পালান। লুকান। লড়ুন!’ পড়ুয়াদের দক্ষিণ ওভাল এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের।

পড়ুয়াদের সতর্ক করার পাশাপাশি ঘটনার তদন্তে নামে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু তদন্তে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে পরে জানানো হয়। একইসঙ্গে জারি করা সতর্ক বার্তাও বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিছুক্ষণ পর ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের তরফে অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে আবার লেখা হয়, ‘ওকলাহোমা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি অল ক্লিয়ার জারি করেছে। অনেক খোঁজাখুঁজির পরও কোনো হুমকি পাওয়া যায়নি। ক্যাম্পাসে কোনও হুমকি নেই। সতর্কতা বাতিল করা হয়েছে।’

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?