ফের চিনের রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ আচমকাই  চিনের রেস্তোরাঁয় ভয়াবহ গ্যাস বিস্ফোরণ। চিনের রাজধানী  বেইজিং থেকে ৫০ কিলোমিটার দূরে সানহে শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণ নিয়ে চিনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, একটি ফ্রাইড চিকেনের দোকান থেকে গ্যাস লিক হওয়ায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত এই বিস্ফোরণে ১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ২২ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিসিটিভিতে দেখা গিয়েছে , সানহে শহরে একটি পুরানো বাড়ির নিচে ছিল একটি রেস্টুরেন্ট। আচমকাই গ্যাস লিক হওয়ার ফলে ভয়াবহ বিস্ফোরণ হয়। এরফলে গোটা এলাকা আগুনের শিখা এবং ব্যাপক ধোঁয়া ঢেকে যায়। সাম্প্রতিককালে চিনে  এ ধরনের বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে গেছে। তবে  কি করে এদিনের বিস্ফোরণের ঘটনা ঘটল তা এখন প্রশাসনের তরফে জানান হয়নি। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে চিনের পূর্বাঞ্চলীয় শহর নানজিংয়ের একটি আবাসিক ভবনে ভয়াবহ  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ১৫ জন নিহত ও ৪৪ জন আহত হয়।জানুয়ারিতে মধ্যাঞ্চলীয় শহর জিনইউতে একটি দোকানে আগুন লেগে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। তবে কেন বারবার আগুন লাগার ঘটনা ঘটছে তা নিয়ে বাড়ছে উদ্বেগ।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক