কাজাখস্তানের হস্টেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে দমবন্ধ হয়ে মৃত্যু ১৩ জনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাটির এক হস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ১৩ জন। প্রচণ্ড ধোঁয়ায় তৈরি কার্বন ডাই মনোঅকআইডের কারণেই শ্বাসরোধ হয়ে ওই ১৩ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির জরুরি পরিষেবা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। অগ্নিকাণ্ডের সময়ে হস্টেলটিতে থাকা ৫৯ জন কোনওক্রমে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তার মধ্যে এক ভারতীয় পড়ুয়াও রয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে (স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটা) কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাটির স্থানীয় একটি হস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিন তলা বিশিষ্ট ভবনটির প্রথম তলাতে আগুন লাগে। ওই সময়ে মোট ৭২ জন উপস্থিত ছিলেন। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন হস্টেলটিতে উপস্থিত আবাসিকরা। অনেকেই প্রাণ ভয়ে পালাতে শুরু করেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের বিশাল বাহিনী। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পরে ভবনটির বেসমেন্ট থেকে ১৩ জনের নিথর দেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। নিহতদের মধ্যে ৯ জন কাজাখ নাগরিক। বাকি চার জনের মধ্যে দু’জন রাশিয়ার এবং দু’জন উজবেকিস্তানের বাসিন্দা। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। কীভাবে ওই আগুন লাগল তা খুঁজে পেতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

গ্যাসের সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের