যুদ্ধবিরতির পরে গাজায় ঢুকছে জ্বালানি ও ত্রাণ ভর্তি ট্রাক

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ৪৮ দিন ফরে ফিলিস্তিনি সংহার চালানোর পরে শুক্রবার সকাল থেকেই গাজায় হামলা চালানো বন্ধ করেছে ইজরায়েলের ঘাতক বাহিনী। যুদ্ধবিরতির পরেই মিশরের রাফা সীমান্ত দিয়ে ত্রাণ ভর্তি ট্রাক গাজায় ঢুকতে শুরু করেছে। বিশ্বের বিভিন্ন দেশের পাঠানো মানবিক ত্রাণ এতদিন যুদ্ধবিধ্বস্ত গাজায় পৌঁছতে পারছিল না। ফলে খাদ্য ও ওষুধের সঙ্কটে অনেকেই প্রাণ হারিয়েছিলেন। মানবিক সাহায্য ঢোকায় খানিকটা হলেও স্বস্তিতে গাজার বাসিন্দারা।

কাতারের মধ্যস্থতায় এদিন সকাল সাতটা থেকে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। আপাতত চারদিনের জন্য ওই যুদ্ধবিরতি চলবে। ওই যুদ্ধবিরতির সময়ে ১৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইজরায়েল সরকার। অন্যদিকে ৫০ বন্দিকে মুক্তি দেবে ফিলিস্তিনি মুক্তি সংগঠন হামাস। টানা ৭ সপ্তাহ পরে ইজরায়েলের মুহুর্মুহু বোমাবর্ষণ বন্ধ হওয়ায় গাজার বাসিন্দারা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছেন। অনেকেই আত্মীয়স্বজনের খোঁজ নিতে বাড়ি-বাড়ি যাচ্ছেন। মিশনের রাফা সীমান্তের দায়িত্বে থাকা এক আধিকারিক জানিয়েছেন, যুদ্ধবিরতি শুরু হওয়ায় এদিন থেকেই গাজায় ত্রাণ এবং জ্বালানি নিয়ে একাধিক ট্রাক ঢুকতে শুরু করেছে। দিনভর ২৩০টি ট্রাক ঢুকবে। প্রতিদিন ১ লক্ষ ৩০ হাজার লিটার জ্বালানি ঢোকার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজা থেকে ইজরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। তার পরে পাল্টা হামলা শুরু করে ইজরায়েলি জল্লাদ বাহিনী। ওই হামলায় ৪৮ দিনে ১৪ হাজারের বেশি নিরীঃ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তার মধ্যে অর্ধেকের বেশি শিশু ও মহিলা।

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাসের সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা