গাজায় ইজরায়েলি হামলায় প্রাণ হারালেন একই পরিবারের ১৪ জন

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিদিন গাজায়  জোরাল হচ্ছে ইজরায়েলি হামলা।  সেইকারণেই বিশ্ব জুড়ে বেড়ে চলেছে উদ্বেগ। অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। এই হামলার জেরে একই পরিবারের প্রাণ হারালেন ১৪ জন সদস্য। স্থানীয় সময় বুধবার ইজরায়েলি বাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পশ্চিমাঞ্চলীয় আল মাওয়াসি এলাকায় একটি বাড়িতে হামলা চালায়। এই হামলার কারণেই ১৪ জন সদস্য প্রাণ হারান। জানা গিয়েছে, গাজায় ইজরায়েলি হামলার পর ফিলিস্তিনিরা ওই বাড়িতে বসবাস করা শুরু করেছিল। এবার সেই বাড়িতেই হামলা চালাল ইজরায়েলি বাহিনী।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ ই অক্টোবর থেকে টানা  তিন মাস ধরে চলা ইজরায়েলি হামলায়  নিহতের সংখ্যা এখন কমপক্ষে ২১ হাজার ৯৭৮। এছাড়া আহত হয়েছে আরও ৫৭ হাজার ৬৯৭ জন। অন্যদিকে ইজরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। তবে ইজরায়েলি হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা।

ইতিমধ্যেই ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের কাছে পরিষ্কার করে দিয়েছেন লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত তাঁরা গাজায় হামলা থামাবেন না। এই যুদ্ধের জেরে মিত্র দেশ থেকেও  চাপ দিয়েছে ইজরায়েলকে। পাশাপাশি গাজায় হামলার কারণে ইজরায়েলে প্রধানমন্ত্রী হিসাবে জনপ্রিয়তা কমছে  নেতানিয়াহুর।

নানার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অভিনেতার মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?