দুঃসংবাদ, অবরুদ্ধ হরমুজে ফেঁসে রয়েছে ১৫ ভারতীয় জাহাজ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামাবাদে ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যেতেই হরমুজ প্রণালি অবরুদ্ধ করার প্রস্তুতি শুরু করেছে মার্কিন সেনা। আর ওই অবরুদ্ধের কারণেই ফেঁসে গিয়েছে ১৫টি ভারতীয় জাহাজ। ইতিমধ্যেই নৌসেনার একটি জাহাজ ওই ফেঁসে যাওয়া জাহাজ উদ্ধারে আসরে অবতীর্ণ হয়েছে।

সূত্রের খবর, ফেঁসে যাওয়া ১৫টি জাহাজের মধ্যে ছয়টি তেলবাহী জাহাজ রয়েছে। তার মধ্যে আবার পাঁচটিতে জ্বালানি রয়েছে এবং একটি খালি রয়েছে। বাকি নয়টি জাহাজের মধ্যে তিনটি কন্টেনারবাহী, একটি খালি এলপিজিবাহী, একটি এনএনজি জাহাজ, একটি ড্রেজার ও একটি রাসায়নিক ভর্তি জাহাজ। ফেঁসে যাওয়া জাহাজগুলি নিরাপদে দেশে ফিরিয়ে আনতে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় নৌসেনা। উল্লেখ্য, গত ১১ এপ্রিল নিরাপদেই হরমুজ প্রণালি পেরিয়ে এসেছিল রান্নার গ্যাস ভর্তি জাহাজ জগ বিক্রম। জাহাজটিতে ২০ হাজার ৪০০ টন রান্নার গ্যাস ছিল। আগামী ১৫ এপ্রিল জগ বিক্রম মুম্বই বন্দরে নোঙর করবে।

অন্যদিকে, হরমুজ প্রণালি পেরোনো ভারতীয় জাহাজ থেকে কোনও টোল আদায় করা হচ্ছে না বলে জানিয়েছেন দিল্লিস্থ ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাথালি। সোমবার (১৩ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘ভারতীয় সরকারকে জিজ্ঞাসা করে দেখুন, আমরা কোনও ভারতীয় জাহাজ থেকে বাড়তি অর্থ আদায় করেছি কিনা?’ তিনি আরও বলেন, ‘এই কঠিন সময়েও আমাদের মধ্যে ভাল সম্পর্ক রয়েছে। আমরা বিশ্বাস করি, ইরান ও ভারতের অভিন্ন স্বার্থ রয়েছে।’এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের সিদ্ধান্তে ব্রিটিশ সরকারের সমর্থন নেই বলে স্পষ্ট করে দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

১৩ বছরের কিশোরের শরীরে দীর্ঘ লেজ! SSKM হাসপাতালে সফল অস্ত্রোপচার

ফ্রিজের ভিতর ‘স্বয়ম্ভু’ শিবলিঙ্গ! দর্শন পেতে আগ্রার বাড়িতে ভক্তদের ঢল

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আটকে ৫০ পরিবার, অনেকের মৃত্যুর আশঙ্কা

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০

পুজোর লাইনেই অঞ্জলি সারতে হবে ভক্তদের, তারাপীঠ মন্দিরের নিয়মে আর কী কী বদল হল?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি