কাবুলে বিমান হামলার বদলা, তালিবানদের পাল্টা আক্রমণে নিহত ১৫ পাক সেনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মাটিতে বসে যেদিন আফগানিস্তানের বিদেশমন্ত্রী বৈঠক করছিলেন, সেই দিনেই কাবুলে ভয়াবহ হামলা চালায় পাকিস্তান। তারই এবার বদলা নিল আফগানিস্তান। উত্তপ্ত হয়ে উঠেছে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত। তালিবান বাহিনীর প্রতিশোধে ১৫ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে পাকিস্তান কাবুলে বিমান হামলা চালায়। তারই প্রতিশোধ নিতে শনিবার আফগান সামরিক বাহিনী পাকিস্তানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে। হেলমান্দ প্রাদেশিক সরকারের মুখপাত্র মাওলাভি মোহাম্মদ কাসিম রিয়াজ গণমাধ্যমকে জানিয়েছেন যে, বাহরামপুর জেলার ডুরান্ড লাইনের কাছে শনিবার রাতের আফগান বাহিনীর প্রতিশোধমূলক অভিযানে ১৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তিনি জানিয়েছেন, এই অভিযানের সময় আফগান বাহিনী তিনটি পাকিস্তানি সামরিক ফাঁড়ি দখল করে অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করেছে। কাবুল ও পাকটিকা প্রদেশে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর পাল্টা আক্রমণ চালিয়ে আফগান বাহিনী হেলমান্দ, কান্দাহার, জাবুল, পাকটিকা, পাকটিয়া, খোস্ত, নাঙ্গারহার এবং কুনার প্রদেশে পাকিস্তানি পোস্টগুলিকে লক্ষ্য করে আক্রমণ শুরু করেছে। এই সমস্ত প্রদেশ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অবস্থিত।

এই প্রসঙ্গে উল্লেখ্য, আফগান সেনার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কাবুলে আকাশপথে হামলা চালিয়েছিল পাক সেনা। বৃহস্পতিবার আফগানিস্তানে তিনটি বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। দুটি এলাকা কাবুলে এবং একটি দক্ষিণ-পূর্ব পাক্তিকায় অবস্থিত। তালিবান-নিয়ন্ত্রিত প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসলামাবাদকে দোষারোপ করেছে এবং তাদের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করেছে। । আফগান প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারিজমি জানিয়েছেন, আফগানিস্তান ভূখণ্ডে হামলার জবাব স্বরূপ পাল্টা হামলা চালানো হয়েছে। সেখানে সফল হয়েছে আফগানিস্তান। কোনওকরম উস্কানিকে বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন তিনি।  পাল্টা মন্তব্য করেছে পাকিস্তানও। তারা জানিয়েছে, ইটের জবাব পাথরে দিচ্ছে পাকিস্তান।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়